০৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
সরকার এনবিআরকে দুইভাগ করে নীতি ও ব্যবস্থাপনা আলাদা করবে: অর্থমন্ত্রী পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার শিক্ষামন্ত্রীকে উপহার দিলেন এক হাজার ফুটবল অর্থনীতি ও কূটনীতিতে নতুন দ্বার খুলছে প্রাথমিক স্বাস্থ্যে সংস্কার: চার বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করবে সরকার মালয়েশিয়ায় ‘অপস কুতিপ’ অভিযানে ১১৮ বাংলাদেশি আটক ২২,৩৫২ প্রবাসীর এনআইডি আবেদন বাতিল ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কী করা যাবে: ঢাকাস্থ মার্কিন দূতাবাসের নির্দেশনা স্বরাষ্ট্রমন্ত্রী: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একটি ‘মাফিয়া পার্টি’ শিশু শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল: প্রধানমন্ত্রী জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনই একমাত্র টেকসই সমাধান

পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার শিক্ষামন্ত্রীকে উপহার দিলেন এক হাজার ফুটবল

পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার রোববার সচিবালয়ে বাংলাদেশের শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে এক হাজার ফুটবল উপহার দেন। এই ফুটবলগুলো দেশের স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিতরণের উদ্দেশ্যে দেওয়া হয়েছে।

রোববার (২১ জুন) দুপুরে অনুষ্ঠিত সাক্ষাৎকালে দুই দেশের প্রতিনিধি শিক্ষা ও কারিগরি–বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। উপহার হস্তান্তরের আগে মন্ত্রী ও হাইকমিশনার সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে অংশ নেন।

শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন বলেন, বর্তমান সরকার দেশে জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে কাজ করছে এবং কারিগরি শিক্ষা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই প্রয়াসে বাংলাদেশ ও পাকিস্তান মিলিতভাবে কাজ করার সুযোগ রয়েছে।

পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারও দুই দেশের শিক্ষাক্ষেত্রে বিশেষ করে কারিগরি শিক্ষার ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা নিয়ে গুরুত্ব প্রদান করেন। তিনি বাংলাদেশের বিভিন্ন শিক্ষা উদ্যোগের প্রশংসা করেন এবং পাকিস্তানের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান।

বৈঠকে দুই দেশের প্রতিনিধি ছাড়াও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মুহাম্মদ ওয়াজিফ উপস্থিত ছিলেন।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার শিক্ষামন্ত্রীকে উপহার দিলেন এক হাজার ফুটবল

পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার শিক্ষামন্ত্রীকে উপহার দিলেন এক হাজার ফুটবল

প্রকাশিতঃ ০২:২৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬