০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
সংসদে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস — অনলাইন বেটিংয়ে সর্বোচ্চ ৫ কোটি জরিমানা, ১০ বছর কারাদণ্ড ইসি স্থানীয় সরকার নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে: মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে ঢাকায় সমন্বিত উদ্যোগ—১০৮ হটস্পট চিহ্নিত খামেনির শেষকৃত্যে যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন করমুক্ত আয়সীমা বাড়ল; ব্যাংক অ্যাকাউন্ট খুলতে আর লাগবে না টিআইএন এনবিআরের নবনিযুক্ত চেয়ারম্যান আহসান হাবিব বরেণ্য চিত্রশিল্পী ও পুতুলনাট্যের পথপ্রদর্শক মুস্তাফা মনোয়ার আর নেই পানি নিরাপত্তার জন্য যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রী বরেণ্য চিত্রশিল্পী ও পুতুলনাট্য জনক মুস্তাফা মনোয়ার আর নেই জ্বালানি সংকট ও ব্যয় বৃদ্ধির চাপেঃ বাংলাদেশের পোশাক শিল্প সংকটে

খামেনির শেষকৃত্যে যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তেহরানে গিয়ে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের বিশেষ আমন্ত্রণে স্পিকার এই সফর করবেন। ৪ জুলাই থেকে শুরু হওয়া শোক ও বিদায় কর্মসূচিতে তিনি সশরীরে উপস্থিত থাকবেন।

রিপোর্ট অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ইরান ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর এক যৌথ হামলায় ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ খামেনি এবং তার পরিবারের সদস্য আহত ও নিহত হয়েছেন। মৃত্যুর আগে তিনিই টানা ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর প্রয়াণের পর দেশটিতে কয়েকদিনব্যাপী শোক ও অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করা হয়েছে। সূচি অনুযায়ী প্রথম জানাজা ৪ জুলাই, এরপর ৭ জুলাই কোম শহরে দ্বিতীয় জানাজার আয়োজন এবং ৯ জুলাই মাশহাদে সমাহিত করার পরিকল্পনা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সূত্র আরও জানিয়েছেন, ইরানের পার্লামেন্ট স্পিকারের আমন্ত্রণপত্র পাওয়ার পর বাংলাদেশের স্পিকারের এই সফর নিশ্চিত করা হয়েছে। সেখানে তিনি মরহুমের জানাজায় অংশগ্রহণ করবেন এবং শোকসন্তপ্ত ইরানি জনগণের প্রতি গভীর সমবেদনা জানাবেন। আন্তর্জাতিক এই শোকযাত্রায় বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় প্রতিনিধি দলের অংশগ্রহণেরও আশা করা হচ্ছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

ইসি স্থানীয় সরকার নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে: মির্জা ফখরুল

খামেনির শেষকৃত্যে যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

প্রকাশিতঃ ১০:৪১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬