০৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)-এর ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

অনুষ্ঠানে একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে চিকিৎসকরা স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যা ও সমসাময়িক চ্যালেঞ্জ তুলে ধরেন। এর প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার মানোন্নয়নের জন্য সরকারের গ্রহণ করা আধুনিক পরিকল্পনা ও উদ্যোগের বিবরণ দিয়েছেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, রাজধানী কেন্দ্রিক চিকিৎসাসেবা উপর অতিরিক্ত নির্ভরশীলতা কমানো প্রয়োজন। তার বক্তব্য, শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে সাধারণ মানুষকে উন্নত চিকিৎসা সেবা দেওয়া হবে—এটাই সরকারের লক্ষ্য।

প্রধানমন্ত্রী চিকিৎসকদের উদ্দেশে আরও বলেন, তারা যেন রোগীর পাশে থেকে মানসম্পন্ন সেবা দিতে উৎসাহিত হন এবং গ্রামীণ অঞ্চলে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সক্রিয় ভূমিকা রাখেন। স্বাস্থ্যখাতে প্রযুক্তি ব্যবহার, প্রশিক্ষণ বৃদ্ধি ও প্রতিষ্ঠানগুলোতে উন্নত সুবিধা দেয়ার মতো বিভিন্ন পদক্ষেপ তিনি তুলে ধরেন।

আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের আগে সকাল সোয়া ১০টায় প্রধানমন্ত্রী ঢামেক ক্যাম্পাসে একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা এই সফরকে ঐতিহাসিক মাইলফলক হিসেবে মূল্যায়ন করেছেন।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিতঃ ০২:২৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬