০৯:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

সামানজার সাঈদ নির্বাচিত ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’

রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে আয়োজিত গ্ল্যামারভরা অনুষ্ঠানে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’ খেতাব জিতেছেন সামানজার সাঈদ। গ্র্যান্ড ক্রাউনিং সেরেমনিতে তাঁর মাথায় মুকুট পরিয়ে বিজয়ী ঘোষণা করা হয় এবং আগামী ৭৫তম ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হয়।

এবারের ফাইনালে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে উঠে সেরা পাঁচ প্রতিযোগীর মধ্যে স্থান করে নিয়েছিলেন আয়শা রহমান, যুক্তা ভৌমিক, লাবিবা মনজুর, সামানজার সাঈদ ও স্বাগতা সাহা ঐশী। ফাইনালে তারা পর্যায়ক্রমে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন এবং মেধা, উপস্থিতি ও সৌন্দর্যের ভিত্তিতে বিজয়ী নির্ধারণ করা হয়। শেষ ফলাফল অনুযায়ী স্বাগতা সাহা ঐশী প্রথম রানার-আপ এবং লাবিবা মনজুর দ্বিতীয় রানার-আপ নির্বাচিত হন।

এই প্রতিযোগিতার বিচারকমণ্ডলীতে উপস্থিত ছিলেন শোবিজ এবং লাইফস্টাইল খাতে সুপরিচিত কয়েকজন বিচারক—‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯’ শিরিন আক্তার শিলা, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ রাফা নানজীবা তোরসা ও ‘মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৪’ এফা তাবাসসুম। তাদের সঙ্গে ছিলেন হেরিটেজ টেক্সটাইল বিশেষজ্ঞ ও ‘হালফ্যাশন’–এর কনসালট্যান্ট শেখ সাইফুর রহমান এবং ডেইলি স্টারের ‘স্টার লাইফস্টাইল’ বিভাগের সম্পাদক মেহরিন আফরোজ চৌধুরী।

অনুষ্ঠান উপলক্ষে বক্তব্য রাখেন ‘আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প’-এর প্রতিষ্ঠাতা ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর আজরা মাহমুদ। তিনি বলেন, তরুণদের মডেলিং ও পেশাদার প্রেজেন্টিং-এর মাধ্যমে ক্ষমতায়নের লক্ষ্যে শুরু করা যাত্রা সফলতার দিকে এগোচ্ছে; এখনও পর্যন্ত ট্যালেন্ট ক্যাম্পের ১০টি ব্যাচ সম্পন্ন হয়েছে এবং সেখান থেকে অনেকে ইতোমধ্যেই স্টেজ ও মিডিয়ায় সফলতা অর্জন করছেন।

উল্লেখ্য, আগামী ৯ আগস্ট ভিয়েতনামের হো চি মিন শহরে শুরু হতে যাচ্ছে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার বিভিন্ন ধাপ। আন্তর্জাতিক এই মঞ্চের গ্র্যান্ড ফাইনাল হবে ৫ সেপ্টেম্বর, যেখানে এবারের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হিসেবে সামানজার সাঈদ দেশের পতাকা ধারণ করে উপস্থিত থাকবেন।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

সামানজার সাঈদ নির্বাচিত ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’

প্রকাশিতঃ ১০:৩৬:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬