০২:১৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধের আড়ালে কিছু মহল সুবিধা নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তিনি বলেন, সরকার এসব কর্মকাণ্ডকে তেমন গুরুত্ব দিচ্ছে না। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সালাহউদ্দিন বলেন, আমরা ঢাকা ও দু–একটি জেলায় গেলে দেখেছি আন্দোলনের কয়েকটি স্পট আছে, সেখানে আন্দোলনকারীদের সংখ্যা খুব বেশি নয়। কিন্তু মিডিয়ায় প্রচারিত হওয়ায় বিষয়টি বড় দেখাচ্ছে। সে কারণে এসব ঘটনায় অতিরিক্ত মনোযোগ দেয়া হচ্ছে না।

সরকারকে বিব্রত করার চেষ্টার বিষয়ে তিনি বলেন, বিভিন্ন ইস্যু তুলে নিজেদের পরিচয় লুকিয়ে কিছু মহল সবসময়ই সুযোগ খোঁজে এবং ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করে। এর মধ্যে অনেক ব্যক্তি আসলে ছাত্রও নয়, অনেকে পরীক্ষার্থীও নন। এটি লক্ষ্য করলে স্পষ্ট দেখা যায়।

শিক্ষার্থীদের দাবি সম্পর্কে মন্ত্রী জানান, শিক্ষার্থীরা ইতোমধ্যেই তাদের দাবি শিক্ষা মন্ত্রণালয় ও সরকারের কাছে জানিয়েছেন এবং শিক্ষা মন্ত্রণালয় তাদের অবস্থান পরিষ্কার করেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কেউ পরীক্ষায় অংশ নিতে না পারলে তাদের পুনরায় পরীক্ষা দেয়ার সুযোগ নিশ্চিত করা হবে বলে সরকার জানিয়েছে।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা নিয়ে একটি প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, তাকে ফিরিয়ে আনার বিষয়ে বন্দিবিনিময় চুক্তি অনুযায়ী অন্তর্বর্তী সরকারের সময়ও ভারত সরকারের কাছে চিঠি পাঠানো হয়েছিল। পরে আমরা তাগাদা করেছি এবং এখনও চাই তিনি দেশে ফিরে বিচার সম্মুখীন হন।

মন্ত্রী আরও বলেন, তার (শেখ হাসিনার) বিরুদ্ধে ইতোমধ্যেই সাজা দেয়া হয়েছে—এ বিষয়ে আইনজ্ঞরা বিচার ব্যবস্থার দিক থেকে পরামর্শ দেবেন যে আত্মসমর্পণের সুযোগ আছে কি না। তবে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে এবং আইন অনুযায়ী সাজা কার্যকরের ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিদেশে পলাতক ওয়ারেন্টভুক্ত আসামিদের ফেরত আনার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তাদের দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সব কাগজপত্র সংশ্লিষ্ট দেশগুলোর কাছে পাঠানো হয়েছে এবং তা পুনরায় তৎপরতার সঙ্গে চলছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিতঃ ১০:৪১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬