১১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধের আড়ালে কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তিনি বলেন, সরকার এসব কর্মকাণ্ডকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে না। ওই মন্তব্য তিনি বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে করেন।

সালাহউদ্দিন বলেন, আমরা ঢাকা ও দু-একটি জেলায় ছড়িয়ে থাকা কিছু স্পটে দেখেছি আন্দোলনকারীদের সংখ্যা অত্যন্ত বেশি নয়। তবু মিডিয়াতে এসব ঘটনার প্রচারণার কারণে বিষয়গুলো বড় হয়ে দেখা যাচ্ছে। এসব বিষয়ে সরকার প্রকৃতভাবে বেশি মনোযোগ দিচ্ছে না।

সরকারকে বিব্রত করার উদ্দেশ্য নিয়ে কিছু গোষ্ঠী সরব হওয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি যোগ করেন, ‘‘বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে নিজেদের পরিচয় গোপন রেখে কিছু মহল সবসময়ই ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। সেটা এই পরিস্থিতিতেও লক্ষণীয় হয়েছে। লক্ষ্য করলে দেখা যাবে, যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকেই আসলে ছাত্র নয়, এমনকি পরীক্ষার্থীও নয়।’’

শিক্ষার্থীদের দাবির বিষয়ে মন্ত্রী বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী এবং সরকারের কাছে জানিয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিয়ে অবস্থান পরিষ্কার করেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পারলে তাদের পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ নিশ্চিত করা হবে, উল্লেখ করে তিনি সরকার এই ব্যবস্থা নেবে বলেও আশ্বাস দেন।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, ‘‘শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী অন্তর্বর্তী সরকারের সময়ও ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছিল। পরবর্তীতে আমরাও তাগাদা দিয়েছি। আমরা চাই তিনি দেশে ফিরে আসুক এবং বিচারের মুখোমুখি হোন।’’

তিনি আরও বলেন, যেহেতু তিনি ইতোমধ্যেই সাজাপ্রাপ্ত হয়েছেন, তাই তার আদালতে আত্মসমর্পণের সুযোগ আছে কি না তা আইনজ্ঞরা নির্ধারণ করবেন। তবে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দেশে ফিরে এলে তাকে গ্রেপ্তার করা হবে এবং আইন অনুযায়ী রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে।

বিদেশে পলাতক বা বাংলাদেশের ওয়ারেন্টভুক্ত আসামিদের ফেরত আনার প্রক্রিয়া সম্পর্কে মন্ত্রী জানান, তাদের ফেরত আনার জন্য প্রয়োজনীয় সব কাগজপত্র সংশ্লিষ্ট দেশগুলোতে পাঠানো হয়েছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিতঃ ০২:২৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬