১১:৫০ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

বিএনপি সবসময় হিন্দু সম্প্রদায়ের পাশে আছে: এমপি মঞ্জুরুল করিম রনি

গাজীপুরে ভাওয়াল রাজবাড়ির শতবর্ষী ঐতিহ্যবাহী ‘শ্রী শ্রী মানিক্য মাধব’ রথযাত্রা ও রথমেলার উদ্বোধন করা হয়েছে। প্রতিবছরের মতো এবারও উৎসব ও ধর্মীয় রীতিনীতি পালনকে কেন্দ্র করে নগরীর রথখোলা এলাকায় মঙ্গলবার (১৬ জুলাই) গাজীপুর প্রেসক্লাব বটমঞ্চে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি বলেন, বিএনপি সবসময় হিন্দু সম্প্রদায়ের পাশে আছে এবং থাকবে। তিনি ভ্রাতৃত্ব ও সহমর্মিতার উপর জোর দিয়ে বলেন, সবাইকে মিলেই সমাজ ও ধর্মীয় উৎসবের ঐতিহ্য রক্ষা করতে হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক ও রথমেলা উদযাপন কমিটির সভাপতি মো. নূরুল করিম ভূঁইয়া। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার, বিএনপি নেতা অ্যাডভোকেট শহীদউজ্জামান, আহম্মদ আলী রুশদী, হাসান আজমল ভূঁইয়া, গাজীপুর মেট্রো সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, গাজীপুর মহানগর কৃষক দলের সদস্য সচিব খান জাহিদুল ইসলাম নিপু, গাজীপুর সদর মেট্রো থানা যুগ্ম আহ্বায়ক নাজমুল খন্দকার সুমন, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারহাজ বিন ফয়েজ প্রবাল ও গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান, এডিসি জেনারেল শাহরিয়ার নজির, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাত হোসেনসহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

উৎসবপ্রিয় নাগরিকদের অংশগ্রহণ ও স্থানীয় নেতাদের উপস্থিতিতে রথযাত্রা ও রথমেলার উদ্বোধনী অনুষ্ঠান সুশৃঙ্খল ও উচ্ছ্বাসপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

বিএনপি সবসময় হিন্দু সম্প্রদায়ের পাশে আছে: এমপি মঞ্জুরুল করিম রনি

প্রকাশিতঃ ১০:৪০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬