০১:১৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

রোনালদো-মেসির পরই কোহলি, অনেক পিছিয়ে নেইমার

আধুনিক ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় তারকা ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। সেটা কেবল মাঠের পারফরম্যান্স দিয়েই নয়, মাঠের বাইরের জগতেও রয়েছে তার আধিপত্য। ক্রিকেটারদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় তার অনুসারীর সংখ্যা সবচেয়ে বেশি। এবার ইন্সটাগ্রামে ছুলেন তেমনই এক মাইলফলক।

প্রথম ক্রিকেটার হিসেবে ইন্সটাগ্রামে ২০০ মিলিয়ন অনুসারী এখন কোহলির। আর সব ধরনের ক্রীড়াবিদদের মধ্যে তৃতীয়। এ তালিকায় সবার উপরে অবস্থান করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার অনুসারীর সংখ্যা ৪৫১ মিলিয়ন ছাড়িয়েছে। যা বিশ্বের মধ্যে সর্বাধিক। রোনালদোর উপরে আছে কেবল ইন্সটাগ্রামের নিজস্ব অ্যাকাউন্ট।

ক্রীড়াবিদদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন লিওনেল মেসি। তার অনুসারীর সংখ্যা ৩৩৪ মিলিয়ন ছাড়িয়েছে। আর সবমিলিয়ে তৃতীয় স্থানে তিনি। তালিকায় দ্বিতীয় স্থানে মার্কিন সুপারমডেল ও উদ্যোক্তা কাইলি জেনার। তার অনুসারীর সংখ্যা ৩৪৫ মিলিয়ন।

এদিক দিয়ে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার অনেকটাই পিছিয়ে। কোহলির চেয়েও কম অনুসারী তার। পিএসজি তারকাকে ইন্সটাগ্রামে অনুসরণ করেন ১৭৫ মিলিয়ন মানুষ।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

রোনালদো-মেসির পরই কোহলি, অনেক পিছিয়ে নেইমার

প্রকাশিতঃ ০১:৫৫:০৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২