১০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষঃ
মিশরের প্রেসিডেন্ট আল-সিসি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী: নিজেকে দক্ষ ও মানবিক বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে গড়ে তুলুন স্বাস্থ্যমন্ত্রী: নিজেকে দক্ষ ও মানবিক বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে গড়ে তুলুন মধ্যপ্রাচ্য সংকটে আটকা পড়া প্রবাসীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যমন্ত্রী: নিজেকে মানবিক ও দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে গড়ুন মধ্যপ্রাচ্য সংকট: আটকে পড়া প্রবাসীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিপিডি: যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদায়ী চুক্তি দেশের স্বার্থের পরিপন্থি হতে পারে ঈদযাত্রায় ভাড়া বাড়ালে কঠোর আইনানুগ ব্যবস্থা: নৌপরিবহন মন্ত্রী ছুটির দিনেও অফিসে সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী প্রথমবারের মতো নিজ কার্যালয়ের কর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

বিএনপিকে দাঁতভাঙা জবাব দেবে যুবলীগ : শেখ পরশ

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের যে জায়গায় নিয়ে গেছেন, বিএনপি-জামায়াত যেন সেটা ধ্বংস করতে না পারে। যদি বিএনপি-জামায়াত এ দেশের শান্তিপ্রিয় মানুষের শান্তি ও নিরাপত্তায় বিঘ্ন ঘটায়, জনগণের বন্ধু পুলিশের ওপর হামলা চালায়, জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করে, তাহলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রত্যেক নেতাকর্মী রাজপথে থেকে তার দাঁতভাঙা জবাব দেবে।’

তিনি বিএনপিকে হুঁশিয়ার করে বলেন, ‘আজ থেকে আমরা মাঠেই থাকব, মাঠে থেকেই আপনাদের সকল নৈরাজ্য, সন্ত্রাস, ষড়যন্ত্র আর হিংসার জবাব দেব। বিদেশে থেকে (তারেক রহমান) আপনাদের বিপথগামী করছে, জনগণকে বিভ্রান্ত করছে। সে (তারেক রহমান) যদি এতই বড় নেতা হয়ে থাকে, তাহলে দেশে আসুক, আমাদের মোকাবিলা করুক।’

শুক্রবার সকালে রাজধানীর ফার্মগেটে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর যুবলীগের উদ্যোগে এ কর্মসূচি করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন, ‘বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে আজ যখন বাংলাদেশ সারা পৃথিবীতে উৎকৃষ্ট রাষ্ট্রীয় ব্যবস্থা ও মানবিকতার উদাহরণ হিসেবে দেখিয়ে যাচ্ছে, তখনই বিএনপি-জামায়াত তাদের মিথ্যা ও নৈরাজ্যের রাজনীতির অবতারণা করছে। এটাই তাদের চরিত্র।’

তিনি আরও বলেন, ‘১৯৭৫-পরবর্তী সময়ে আমরা যারা এই প্রজন্ম বড় হয়েছি, পাঠ্যপুস্তকসহ রাজপথেও জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলতে পারিনি। ইতিহাস বিকৃতির মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মকে নষ্ট করে দেয়ার ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত ছিল বিএনপি। আজ বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশের প্রকৃত ইতিহাস ফিরে এসেছে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। সেই মুহূর্তে বিএনপি তাদের মিথ্যাচার শুরু করেছে। তিন-চার বছর ধরে আপনাদের খবর নেই, এসি রুমে বসে দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রের নীলনকশা এঁকেছেন। আর নির্বাচন এলেই জ্বালাও-পোড়াও, নৈরাজ্য, সন্ত্রাস করেন। এ কারণেই এ দেশের জনগণ আপনাদের প্রত্যাখ্যান করেছে, আগামী দিনেও জনগণ আপনাদের পাশে থাকবে না।’

ট্যাগ :
সর্বাধিক পঠিত

মিশরের প্রেসিডেন্ট আল-সিসি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন

বিএনপিকে দাঁতভাঙা জবাব দেবে যুবলীগ : শেখ পরশ

প্রকাশিতঃ ০৫:২৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২