১০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

সালমান খানের ডাকে এবার মুম্বাই যাচ্ছেন নুসরাত!

টালিউডের অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান মানেই বিতর্ক। আর বিতর্কিত শো বললে প্রথমেই মনে আসে ‘বিগ বস’ হাউসের কথা। এবার দুই বিতর্কই এক হতে চলেছে। হিন্দি ‘বিগ বস’ হাউসে প্রতিযোগী হিসাবে যোগ দিতে চলেছেন নুসরাত। আপাতত কথাবার্তা চলছে পারিশ্রমিক নিয়ে।

এ প্রসঙ্গে অভিনেত্রীর সঙ্গে কথা বলে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার প্রকাশ করেছে, ‘বিগ বস’-এ যোগ দেওয়ার ব্যাপারে নুসরাত জাহান হ্যাঁ বা না কোনো উত্তরই দেননি। বলেছেন, এ নিয়ে আমি এখনই কিছু বলতে চাই না।

অন্যদিকে এ মুহূর্তে যশ দাশগুপ্তও পা বাড়িয়েছেন মায়ানগরীর দিকে। দিব্যা খোসলা কুমারের সঙ্গে জুটি বেঁধেছেন নতুন হিন্দি ছবিতে। শোনা যাচ্ছে, নুসরাত-ঘনিষ্ঠ আরও এক টালিউড অভিনেত্রী অভিনয় করতে চলেছেন আলি ফজলের সঙ্গে। একের পর এক টালিউড অভিনেতাদের মুম্বাই পাড়ি, টলিপাড়ায় এ কি কোনো অশনি সংকেত?

অভিনেত্রীর পাশাপাশি তিনি বসিরহাট কেন্দ্রের সংসদও। বিগ বস হাউসে যাওয়া মানেই বেশ অনেক দিনের বিষয়। তখন কেন্দ্রের দায়িত্ব কে সামলাবে? আবার বাড়িতে রয়েছে একরত্তি ঈশানও। সব দিকটা কীভাবে সামলাবেন নুসরাত? উত্তর দেবে সময়।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

সালমান খানের ডাকে এবার মুম্বাই যাচ্ছেন নুসরাত!

প্রকাশিতঃ ০৮:২৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২