১২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

উত্তেজিত জনতার হামলায় পুলিশ, বনবিভাগের কর্মকর্তা ও সাংবাদিকসহ আহত ৮

কক্সবাজারের টেকনাফে উত্তেজিত জনতার হামলায় পুলিশ কর্মকর্তা ও বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা এবং সংবাদকর্মী সহ ৮ জন আহত হয়েছেন। এ সময় ২ টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে টেকনাফের বাহারছড়া হাজমপাড়ায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, টেকনাফের বাহারছড়া হাজমপাড়া বন বিভাগের রিজার্ভের জায়গায় নির্মাণধীন একটি স্থাপনা ভাঙতে গেলে বন-বিভাগের ৪ সদস্যকে স্থানীয়রা তাদের বেঁধে রাখেন। পরে বন-বিভাগের সদস্যরা পুলিশের সহায়তা চাইলে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই দস্তগীর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে আসলে উত্তেজিত জনতা পুলিশ ও বনবিভাগের সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় দুইটি মোটরসাইকেল ভাঙচুর করেন তারা। আহত পুলিশ ও বনবিভাগের সদস্যরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘বাহারছড়া হাজম পাড়া এলাকায় উত্তেজিত জনতার হামলায় বনবিভাগ ও পুলিশের সদস্যর পাশাপাশি স্থানীয় সাংবাদিক আহত হওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসেছি। এখনো ঘটনাস্থলে অবস্থান করছি।’

এ বিষয়ে টেকনাফ উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও আরিফ উল্লাহ নিজামী বলেন, বাহারছড়া হাসমপাড়াতে বনবিভাগের জায়গায় স্থাপনা নির্মানের ঘটনার বিষয়ে স্থানীয়দের সঙ্গে বনবিভাগের সদস্যদের ঝামেলা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গেও ঝামেলা সৃষ্টি হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ সহ বনবিভাগের কর্মকর্তাগণ উপস্থিতি রয়েছেন।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

উত্তেজিত জনতার হামলায় পুলিশ, বনবিভাগের কর্মকর্তা ও সাংবাদিকসহ আহত ৮

প্রকাশিতঃ ০৪:৪২:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪