০১:১২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

চানোলনায় চেষ্টা নারী সংগঠনের উদ্যোগে সেলাই মেশিন ও উপহার বিতরণ

কুমিল্লার চান্দিনায় মানবিক সংগঠন ‘চেষ্টা’-এর উদ্যোগে দুঃস্থ নারীের মাঝে সেলাই মেশিন ও উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয় গত সোমবার চান্দিনা পৌরসভার একটি ডায়াগনস্টিক সেন্টারে। অনুষ্ঠানে চারজন দুঃস্থ নারী এবং একজন বীর কন্যার হাতে মোট পাঁচটি সেলাই মেশিন এবং অন্যান্য উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। এই আদর্শিক উদ্যোগের আয়োজনে ছিল ‘চেষ্টা’ সংগঠন এবং সহযোগিতা প্রদান করে ‘চান্দিনা আল রাজি ডায়াগনস্টিক অ্যান্ডকনসালটেশন সেন্টার’। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা ফয়সাল আল নূর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংগঠনের সভাপতি লায়লা নাজনীন হারুন ও চান্দিনা আল রাজি ডায়াগনস্টিকের চেয়ারম্যান আল আমিন। ঢাকা থেকে আগত ‘চেষ্টা’ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক গুলসান নাসরীন চৌধুরী, কোষাধ্যক্ষ শারমিনা খানম, সাংগঠনিক সম্পাদক কানিজ মাহমুদ, দপ্তর সম্পাদক সাকেরা খান এবং সদস্যরা দিলরুবা মাহমুদ রুবি, সাহনাজ মান্নান, মনোয়ারা তাহির ও আইভী মামুন। সভায় অতিথিরা বলেন, ‘চেষ্টা’ একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন, যা গত ১৫ বছর ধরে মানবতার সেবায় নিয়োজিত। এই সংগঠনটি ২০১৩ সালে নারী ও শিশু অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত। সংগঠনের মূল উদ্দেশ্য সমাজের অবহেলিত জনগোষ্ঠী ও ৭১ এর বীর কন্যাদের সাহায্য করা। সভানেত্রী লায়লা নাজনীন হারুন, ‘চেষ্টার’ কার্যক্রমগুলো মিডিয়ায় তুলে ধরে সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে অতিথি এবং সাধারণ মানুষের মাঝে জানানো হয়। সাধারণ সম্পাদক গুলসান নাসরীন চৌধুরী বলেন, “চেষ্টা” সংগঠন কীভাবে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত মানবতার জন্য কাজ করে যাচ্ছে, সে ব্যাপারে উপস্থিত অতিথিদের অবহিত করেন। অনুষ্ঠানে সিমা রানী সাহা, ফারজানা বেগম, রোকসানা ইসলাম, লুৎফা বেগমসহ আরও পাঁচজন অবহেলিত মহিলাকে সেলাই মেশিন, শাড়ি ও অন্যান্য উপহার দেয়া হয়। ‘চেষ্টা’ সংগঠনের প্রধান হিসেবে সমাজের বিত্তবানদের কাছে এই মহৎ কাজে সহযোগিতা প্রত্যাশা করেন পরিকল্পনা ও দোয়ায় এই সংগঠনের পরিচালনাকারীরা।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

চানোলনায় চেষ্টা নারী সংগঠনের উদ্যোগে সেলাই মেশিন ও উপহার বিতরণ

প্রকাশিতঃ ০৭:৫৬:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫