০৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
পরিবহন-লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব প্রধানমন্ত্রীর শিক্ষকদের প্রতি আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ে তুলুন পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব শিশুদের মানবিক গড়ে তোলায় শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান সৌদি আরব বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন, পরিকল্পিত নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী মানব পাচার ও প্রযুক্তি অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক এলডিসিদের টেকসই উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর আহ্বান

থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় বাকৃবির ইন্টার্ন শিক্ষার্থীর মৃত্যু

থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের পশুপালন অনুষদের ইন্টার্নশিপ শিক্ষার্থী ও শাহজালাল হলের আবাসিক ছাত্র জাকারিয়া হোসাইন সাঈদ দেশে ফিরে নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা গেছে, তিনি ইন্টার্নশিপের অংশ হিসেবে ৫ আগস্ট থেকে থাইল্যান্ডে অবস্থান করছিলেন। ১৪ অক্টোবর সেখানে একটি সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি এবং আরও দুটি বাকৃবির শিক্ষার্থী। আহত অবস্থায় তাদের স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর অবস্থার অবনতি হলে সাঈদকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হয়।

দেশে ফিরে আসার পর, বুধবার গভীর রাত ৩টা ৩০ মিনিটের দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আগামীকাল আসরের নামাজের পরে তার জানাজা অনুষ্ঠিত হবে।

বাকৃবির পশুপালন অনুষদের ডিন, অধ্যাপক ড. মো. রুহুল আমীন বলেন, আমাদের একজন সন্তানতুল্য পুত্রকে হারালাম। এই শোকের মুহূর্তে হৃদয় ভারাক্রান্ত, কারণ এই ক্ষতি ভাষায়য়ে প্রকাশ করা যাবে না। জানাজার নামাজ আজ বাদ আসর দিগারকান্দা ফিশারিজ মোড়ে অবস্থিত ঈদগাআয় অনুষ্ঠিত হবে। সহপাঠী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সকলেই সকল ক্লাস ও পরীক্ষার কার্যক্রম বন্ধ রেখেছে যাতে সবাই অংশগ্রহণ করতে পারেন।

জাকারিয়া হোসাইন সাঈদ এর মৃত্যুতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোক প্রকাশ করেছে। সহপাঠী, শিক্ষক ও প্রশাসনের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর শিক্ষকদের প্রতি আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ে তুলুন

থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় বাকৃবির ইন্টার্ন শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিতঃ ০৯:৫৬:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫