০২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দু’টি বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ২০

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের কদমতলী এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ২০ জন। মঙ্গলবার ৪ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, সিলেট থেকে ঢাকা যাচ্ছিল এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও কুমিল্লা থেকে সিলেট যাচ্ছিল রয়েল পরিবহনের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত হন, আরও একজন হাসপাতালে নেওয়ার পর মৃত্যুর কোলে ঢলে পড়েন।

তিনি আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতাল ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কিছুজনের অবস্থা আশঙ্কাজনক।

ওসি জানিয়েছেন, সংঘর্ষের সময় বাস দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আহতদের শরীর থেকে হাত-পা বিচ্ছিন্ন হওয়ার মতো গুরুতর জখমও দেখা গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ থাকांে। পরে পুলিশ দুর্ঘটনাকবলিত বাসগুলো সরিয়ে ট্রাফিক স্বাভাবিক করে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দু’টি বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ২০

প্রকাশিতঃ ১১:৫৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫