০৬:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বাণিজ্যমন্ত্রীর আশ্বাস: জ্বালানি দাম বাড়লেও পণ্যের মূল্য বেশি বাড়বে না তারেক রহমান: জুলাই সনদের প্রতিটি শব্দ, অক্ষর আমরা বাস্তবায়ন করবো সৌদি আরবের অনুরোধ: ৬৯ হাজার রোহিঙ্গাকে দ্রুত বাংলাদেশি পাসপোর্ট প্রদান করা হোক দেশ-বিদেশ সফরে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন প্রটোকল ও নির্দেশনা প্রধানমন্ত্রীর উদ্বোধনে যাত্রা শুরু করল বগুড়া সিটি করপোরেশন হাম-রুবেলা টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রতিমন্ত্রী টুকু তেলের দাম বাড়লেও পাম্পে দীর্ঘ লাইন ও ভোগান্তি দিনেশ ত্রিবেদী ঢাকায় ভারতের হাইকমিশনার হতে যাচ্ছেন সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন সাবেক তিন আমলা বিশ্ববাজারে তেলদাম দ্বিগুণ হলেও সরকার কেবল সামান্য মূল্যবৃদ্ধি করেছে: জ্বালানি মন্ত্রী

গাড়ি ভর্তি মদ ফেলে পালাল মাদক পাচারকারী

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় র‍্যাবের তল্লাশি অভিযান চালানোর সময় গাড়ি চাপায় বিপুল পরিমাণ ভারতীয় মদ ফেলে পালিয়ে যায় মাদক পাচারকারীর দল। তথ্য Gazপ্রাপ্তির ভিত্তিতে জানা যায়, একটি বড় মদের চালান ঢাকার দিকে পাচার করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে র‍্যাব মহাসড়কের নাটাল মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। ঠিক তখনই, সন্দেহজনক একটি গাড়ি দ্রুত আসতে থাকে। চালক গাড়ি থামানোর সংকেত উপেক্ষা করে চেকপোস্ট থেকে পালানোর চেষ্টা করে। র‍্যাবের সদস্যরা দ্রুত ধাওয়া করে গাড়িটিকে আটকানোর জন্য চেস্টা চালাতে থাকলে, এক পর্যায়ে চালকসহ আরও একজন গাড়িটি একটি গ্রামের ভেতরে ফেলে রেখে পালিয়ে যায়।

ভৈরব র‍্যাব ক্যাম্পের কমান্ডার সিনিয়র সহকারী এএসপি তপন সরকার জানান, অভিযানের সময় রাস্তার পাশে পরিত্যক্ত একটি গাড়ি পাওয়া যায়। গাড়িটি তল্লাশি চালিয়ে দেখা যায়, এতে বিভিন্ন ব্র্যান্ডের ১ হাজার ৬৪৮ বোতল ভারতীয় মদ রাখা ছিল। তিনি আরও জানান, উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৪ লাখ টাকা। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

তারেক রহমান: জুলাই সনদের প্রতিটি শব্দ, অক্ষর আমরা বাস্তবায়ন করবো

গাড়ি ভর্তি মদ ফেলে পালাল মাদক পাচারকারী

প্রকাশিতঃ ১১:৫১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫