১১:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বাণিজ্যমন্ত্রীর আশ্বাস: জ্বালানি দাম বাড়লেও পণ্যের মূল্য বেশি বাড়বে না তারেক রহমান: জুলাই সনদের প্রতিটি শব্দ, অক্ষর আমরা বাস্তবায়ন করবো সৌদি আরবের অনুরোধ: ৬৯ হাজার রোহিঙ্গাকে দ্রুত বাংলাদেশি পাসপোর্ট প্রদান করা হোক দেশ-বিদেশ সফরে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন প্রটোকল ও নির্দেশনা প্রধানমন্ত্রীর উদ্বোধনে যাত্রা শুরু করল বগুড়া সিটি করপোরেশন হাম-রুবেলা টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রতিমন্ত্রী টুকু তেলের দাম বাড়লেও পাম্পে দীর্ঘ লাইন ও ভোগান্তি দিনেশ ত্রিবেদী ঢাকায় ভারতের হাইকমিশনার হতে যাচ্ছেন সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন সাবেক তিন আমলা বিশ্ববাজারে তেলদাম দ্বিগুণ হলেও সরকার কেবল সামান্য মূল্যবৃদ্ধি করেছে: জ্বালানি মন্ত্রী

গোপালগঞ্জে অস্ত্রের মুখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এক গৃহবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে সংঘবদ্ধভাবে ধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনায় বৃহস্পতিবার (১০ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ঘোনাপাড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে কাশিয়ানী থানায় পাঁচজনের নাম উল্লেখ করে, এছাড়াও অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

মামলা ও আদালতের নির্দেশনায় জানা গেছে, গত সোমবার এই ঘটনার বিষষয়টি ট্রাইব্যুনালের নজরে আসে। বিচারক তৎক্ষণাৎ কাশিয়ানী থানার ওসিকে নির্দেশ দেন, অভিযুক্তদের দ্রুততম সময়ের মধ্যে আনা এবং মামলা নথিভুক্ত করার। বাদীর আইনজীবী অ্যাডভোকেট জাবের আলম মোল্লা এ ব্যাপারে নিশ্চিত করেছেন। কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, আদালতের আনুষ্ঠানিক আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই কঠোর আইনি ব্যবস্থা নিতে প্রস্তুত তারা।

আদালত থেকে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূ মহেশপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং এক সন্তানের মা। ঘটনার দিন সন্ধ্যায় তিনি ইজিবাইকে করে তারাইল গ্রামে বোনের বাড়ি যাচ্ছিলেন। পথে ঘোনাপাড়া বাজারে পৌঁছালে অভিযুক্তরা তাকে আটক করে এবং মাথায় অস্ত্র ঠেকিয়ে জোরপূর্বক একটি ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যায়। সেখানে তাকে বিবস্ত্র করে হাতে মাদক ও অস্ত্র ধরে ছবি ও ভিডিও ধারণ করে। পরে সেই ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে অভিযুক্তরা তাকে পালাক্রমে ধর্ষণ করে।

অভিযুক্ত আসামিরা হলেন: খায়েরহাটের খবির তালুকদারের ছেলে ওহিদুজ্জামান তালুকদার (৪৫), ঘোনাপাড়া গ্রামের শাজাহান মোল্লার ছেলে সান্টু মোল্লা (৪০), দুলু ফকিরের ছেলে অসিম ফকির (৩৫), মুন্নুর ছেলে ইমন (২৮) এবং জঙ্গলমুকুন্দপুরের জাহাঙ্গীরের ছেলে কালু (২৬)। স্থানীয় প্রশাসন জানায়, অপরাধীদের গ্রেফতারে পুলিশের কার্যক্রম চালু রয়েছে এবং বিচার নিশ্চিতে পুলিশ ও প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

তারেক রহমান: জুলাই সনদের প্রতিটি শব্দ, অক্ষর আমরা বাস্তবায়ন করবো

গোপালগঞ্জে অস্ত্রের মুখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিতঃ ১১:৫২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬