১১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব শিশুদের মানবিক গড়ে তোলায় শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান সৌদি আরব বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন, পরিকল্পিত নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী মানব পাচার ও প্রযুক্তি অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক এলডিসিদের টেকসই উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রী ঘোষনা: স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়ন এলডিসির টেকসই উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর দাবি

ফটিকছড়ির চা-বাগানে দুই বস্তায় মিলল ৯টি দেশীয় বন্দুক

চট্টগ্রামের ফটিকছড়ির একটি চা-বাগানে অভিযান চালিয়ে পুলিশ দুটি বস্তা থেকে ৯টি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোরে ভুজপুর থানার সুয়াবিল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বারোমাসিয়া চা-বাগানের জঙ্গলের ভিতরে অভিযান চালানো হয়। পুলিশ জানায়, সেখানে সন্ত্রাসীদের উপস্থিত থাকার তথ্য ছিল। পরে অভিযান চালিয়ে সন্ত্রাসীদের ফেলে যাওয়া দুটি বস্তা থেকে দেশীয় তৈরি এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সিগনাল অনুযায়ী, টি কে গ্রুপের মালিকানাধীন এই চা-বাগানের পেছনের জঙ্গলে সন্ত্রাসীরা জড়ো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে অভিযান চলাকালে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ ও ভুজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে।

ভুজপুর থানার ওসি বলেন, “প্রাথমিক ধারণা, এই অস্ত্রগুলো নাশকতা, আধিপত্য বিস্তার ও অন্যান্য অপরাধমূলক কাজের জন্য ব্যবহার করতে সন্ত্রাসীরা মজুত রেখেছিল। এ ঘটনায় দুষ্কৃতকারীদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।”

উল্লেখ্য, ভুজপুর ও ফটিকছড়ি থানার বিভিন্ন এলাকায় এর আগে পুলিশের অভিযানে বহু জায়গা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এটি একটি ধারাবাহিক প্রচেষ্টার অংশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

শিশুদের মানবিক গড়ে তোলায় শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ফটিকছড়ির চা-বাগানে দুই বস্তায় মিলল ৯টি দেশীয় বন্দুক

প্রকাশিতঃ ০৬:৩৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬