১০:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
সৌদি আরব বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন, পরিকল্পিত নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী মানব পাচার ও প্রযুক্তি অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক এলডিসিদের টেকসই উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রী ঘোষনা: স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়ন এলডিসির টেকসই উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর দাবি হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি ‘গর্হিত ও ন্যক্কারজনক’: স্বরাষ্ট্রমন্ত্রী

হালদা নদীতে অভিযানে ৩৫০০ মিটার জাল জব্দ

মৎস্য ঐতিহ্য বাগানে পরিচিত হালদা নদীতে নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র রক্ষা ও সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালত গত সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১২ থেকে রাত ৪.৪৫ পর্যন্ত একটি ব্যাপক অভিযান পরিচালনা করে। এই অভিযানে নদীর মগদাই স্লুইচ গেট এলাকা থেকে শুরু করে কালুরঘাট ব্রিজ (হালদা মোহনা) পর্যন্ত ৪.৪৫ কিলোমিটার এলাকায় পরিচালিত হয়। অভিযান চলাকালে ৩ জন অবৈধ মৎস্য শিকারীকে হাতেনাতে আটক করা হয় এবং তাদের প্রত্যেককে ৫০০ টাকা করে মোট ১৫০০ টাকার জরিমানা করা হয়।

অভিযানের সময় প্রায় ৩৫০০ মিটার ভাসাজাল জাল এবং ২০টি বড়শি জব্দ করা হয়। এ সময় নেতৃত্বে ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার এস. এম. রাহাতুল ইসলাম। তার সাথে ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন ফাহিমসহ নৌ পুলিশ রামদাশহাট ফাঁড়ির এএসআই মোহাম্মদ রমজান আলী। নৌ পুলিশের সদস্যরা এবং হালদার পাহারাদাররা এই অভিযানকে সফল করে তোলেন।

অভিযান শেষে জব্দকৃত জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়। সি.এম. রাহাতুল ইসলাম বলেন, হালদার মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। এই উদ্যোগের মাধ্যমে প্রাকৃতিক মৎস্য প্রজননের স্থান সংরক্ষণ এবং অবৈধ জাল নেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন

হালদা নদীতে অভিযানে ৩৫০০ মিটার জাল জব্দ

প্রকাশিতঃ ১১:৫২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬