০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়ার লেনদেনে দিনে ৫ কোটি: টঙ্গী–কুমিল্লায় অভিযানে ছয় গ্রেফতার বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী পরিবহন-লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব প্রধানমন্ত্রীর শিক্ষকদের প্রতি আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ে তুলুন পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব শিশুদের মানবিক গড়ে তোলায় শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান সৌদি আরব বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী

কুমিল্লা সীমান্তে ৫৯ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও সিগারেট জব্দ

কুমিল্লার সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৫৯ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ পণ্য উদ্ধার করা হলেও কোনো চোরাকারবারি আটক করা সম্ভব হয়নি।

কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপির আওতাধীন কটকবাজার পোস্টের একটি টহল দল ভোরে সীমান্তবর্তী এলাকায় তল্লাশি চালালে সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ ভেতরে বাগবেড় এলাকায় কয়েকটি বস্তা ও কার্টন সন্দেহজনক অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

পরে সেগুলো খুলে তল্লাশি করলে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও সিগারেট পাওয়া যায়। বিজিবি জানায়, তাদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত মালামাল ফেলে পালিয়ে যায়; তাই কাউকে আটক করা যায়নি। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৫৯ লাখ ৮০ হাজার টাকা। বিজিবি এই ঘটনার ব্যাপারে আরও অনুসন্ধান চালাচ্ছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লা সীমান্তে ৫৯ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও সিগারেট জব্দ

প্রকাশিতঃ ১১:৩৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬