০৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়ার লেনদেনে দিনে ৫ কোটি: টঙ্গী–কুমিল্লায় অভিযানে ছয় গ্রেফতার বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী পরিবহন-লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব প্রধানমন্ত্রীর শিক্ষকদের প্রতি আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ে তুলুন পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব শিশুদের মানবিক গড়ে তোলায় শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান সৌদি আরব বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী

নেত্রকোনায় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা

নেত্রকোনা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

সভায় প্রতিটি থানার অপরাধচিত্র বিশ্লেষণ ও মামলা নিষ্পত্তির অগ্রগতি বিস্তারিতভাবে আলোচিত হয়। বিশেষ গুরুত্ব দিয়ে মাদক উদ্ধারের কার্যক্রম ত্বরান্বিত করা, পরোয়ানা তামিল দ্রুত কার্যকর করা এবং চুরি-ছিনতাই রোধে পুলিশি তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় আইনশৃঙ্খলা বজায় রেখে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে থানা পর্যায়ে পুলিশিং কার্যক্রম আরও গতিশীল ও সেবামুখী করার নির্দেশ দেন পুলিশ সুপার।

পুলিশ সুপার উপস্থিত কর্মকর্তাদের প্রতি নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং জনগণের দরজায় দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার ওপর জোর দেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল স্বজল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার খালিয়াজুরী সার্কেল সাহিদুর রহমান, সহকারী পুলিশ সুপার দূর্গাপুর সার্কেল আল ইমরানুল আলম, সহকারী পুলিশ সুপার কেন্দুয়া সার্কেল মো. গোলাম মোস্তফা, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) ফাইয়াজ সার্জিল ও নেত্রকোনা সদর মডেল থানার ওসি মো. আল মামুন সরকার প্রমুখ।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী

নেত্রকোনায় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা

প্রকাশিতঃ ০৩:২৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬