১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

নেত্রকোনায় রমজানকে সামনে রেখে বাজার মনিটরিং ও ফুটপাত দখলমুক্ত অভিযান

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নেত্রকোনা জেলা ও পৌর প্রশাসন যৌথভাবে শহরের বিভিন্ন বাজারে বিশেষ মনিটরিং ও ফুটপাত দখলমুক্ত অভিযান পরিচালনা করেছে। অভিযানের লক্ষ্য ছিল ব্যবসা-বাণিজ্য স্বতন্ত্র রেখে পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যমান নিয়ন্ত্রণে রাখা।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার তরিকুল ইসলাম ও পৌর প্রশাসক আরিফুল ইসলাম সরদার। তাদের সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) স্বজল কুমার সরকার, নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক এবং নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন সরকারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

অভিযানটি পৌরসভার সামনের সড়ক থেকে শুরু করে মাছ বাজার, তেরী বাজার, ছোট বাজারসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চালানো হয়। মোবাইল টিমগুলো দোকানপাটে মূল্যতালিকা টাঙানো আছে কি না, ভেজাল বা অতিরিক্ত দামে পণ্য বিক্রি হচ্ছে কি না এবং ক্রেতাদের ওপর প্রতারনা করা হচ্ছে কি না—এসব বিষয়ে তদারকি করে। ফুটপাত দখল করে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট অপসারণ করা হয় যাতে পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারে।

প্রশাসন ব্যবসায়ীদের কড়াভাবে সতর্ক করেছে নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রি করা চলবে না বলে। ভোক্তা অধিকার সংরক্ষণ এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে জানানো হয়েছে।

জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং জনদুর্ভোগ কমাতে নিয়মিত বাজার তদারকি অব্যাহত থাকবে; অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত প্রতিক্রিয়া করা হবে। পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা ও বাজারে স্বচ্ছতা বজায় রাখতে পুলিশের নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

অভিযানে অংশ নেওয়া সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং ও দখলমুক্ত অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে যাতে ক্রেতা-ব্যবসায়ী ও পথচারীদের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করা যায়।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

নেত্রকোনায় রমজানকে সামনে রেখে বাজার মনিটরিং ও ফুটপাত দখলমুক্ত অভিযান

প্রকাশিতঃ ১১:৩৮:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬