০১:৪১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

গারো পাহাড়ে সীমান্ত থেকে বড় মাদক ও চোরাই পণ্য জব্দ

শেরপুরের গারো পাহাড় সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য এবং চোরাই পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই অভিযানে একজন চোরাকারবারীকেও আটক করা হয়েছে।

ময়মনসিংহের ৩৯ বিজিবি জানিয়েছে, শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গোমড়া রাবার বাগান এলাকায় এক চোরাকারবারি চক্র অভিনব কৌশলে ভারতীয় মদ পাচারের জন্য চেষ্টা করে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫০ মিনিটে তারা একটি নির্দিষ্ট প্লাসটফর্মের মাধ্যমে এই চেষ্ঠা চালায়। এ সময় বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে মো লাল চাঁন নামে একজন ব্যক্তিকে আটক করে। তার কাছ থেকে ২৪ বোতল ভারতীয় মদ ও একটি ইনফিনিক্স মোবাইল ফোন জব্দ করা হয়। এই মাদক ও মোবাইল ফোনের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫১ হাজার টাকা।

অভিযানকালে আটক ব্যক্তিসহ আরও চারজন পলাতক রয়েছে, তাদের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে, সীমান্তে নজরদারি ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে ২৪ ও ২৫ ফেব্রুয়ারি পৃথক অভিযানে শেরপুরের নালিতাবাড়ীর পানিহাতা ও শালবাগান কুচপাড়া, ঝিনাইগাতীর হলদিগ্রাম গাঁড়োকোনা এবং ময়মনসিংহের হালুয়াঘাটের শিমুলকুচি এলাকা থেকে ভারতীয় মদ, ফেনসিডিল, ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং শানপাপড়ি জব্দ করা হয়। এগুলোর মোট বাজার মূল্য আনুমানিক ৯ লাখ ১০ হাজার ৭৫০ টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, বাংলাদেশ-ভারতের আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা রক্ষা ও অবৈধ কার্যকলাপ বন্ধে বিজিবি দিন-রাত তল্লাশি চালিয়ে যাচ্ছে। সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে এই কঠোরতা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

গারো পাহাড়ে সীমান্ত থেকে বড় মাদক ও চোরাই পণ্য জব্দ

প্রকাশিতঃ ০১:৪৭:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬