০১:৪২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

মমেক হাসপাতালে ৮ তলা থেকে লাফিয়ে তরুণীর আত্মহত্যা

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের নতুন ভবনের ৮ তলা থেকে লাফিয়ে এক তরুণী আত্মহত্যা করেছেন। বুধবার, ২৫ ফেব্রুয়ারি এ দুঃখজনক ঘটনা ঘটে। নিহত তরুণীর নাম মৌসুমী আক্তার (২৫), তিনি তারাকান্দা উপজেলার কামারিয়া গ্রামের ওয়াজেদুল ইসলামের মেয়ে। পরিবারের দাবি, মৌসুমী দীর্ঘ দিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন এবং এর জন্যই তিনি চিকিৎসা নিচ্ছিলেন।

হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীদের মতে, সকালে মৌসুমী তার মায়ের সঙ্গে হাসপাতালে আসেন চিকিৎসা করতে। সকাল ১০টা ৩০ মিনিটের দিকে তিনি হাসপাতালের নতুন ভবনের ৮ তলায় উঠে একটি লাফ দেন। এ শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে যায় এবং তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মৌসুমীর ভাই ইউসুফ আলী বলেন, তার বোন গত দেড় বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। নিয়মিত চিকিৎসা সারিয়ে তিনি কিছুটা সুস্থ হলেও, শেষ পাঁচ দিন ধরে তার অবস্থার আবারও অবনতি হয়। মা তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে এসেছিলেন। বর্তমানে লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নজরুল ইসলাম নিশ্চিত করেছেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, মেয়েটি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, তরুণীটি ভবন থেকে পড়ে মারা গেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভিকটিমের কিছু কাগজপত্র থেকে জানা যায় তিনি মারাত্মকভাবে মানসিক ভারসাম্যহীন ছিলেন। বিষয়টি তদন্তের জন্য পুলিশকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

মমেক হাসপাতালে ৮ তলা থেকে লাফিয়ে তরুণীর আত্মহত্যা

প্রকাশিতঃ ১০:২০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬