০৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

ত্রিশালে বিশ্ববিদ্যালয় গেটসংলগ্ন বইয়ের দোকানে মাদকসেবন: দুইজনকে কারাদণ্ড

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১নং গেট সংলগ্ন একটি বইয়ের দোকানের পেছনের গোপন কক্ষে অভিযান চালিয়ে মাদকসেবনের অভিযোগে দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানটি গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে পরিচালিত হয়।

ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে দোকানের পেছনের কক্ষে মাদকসেবনের বিভিন্ন সরঞ্জামসহ দুজনকে হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেন যে ওই ঘরটিতে নিয়মিত মাদকের আসর বসত। স্থানীয় জনগণের উপস্থিতিতে তারা তাদের অপরাধ স্বীকার করেন এবং মুহূর্তেই মোবাইল কোর্টে দণ্ডপ্রদান করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় মো. মোশারফ হোসেন (৩৫)-কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড এবং মানিক মিয়াকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

ত্রিশাল ইউএনও আরাফাত সিদ্দিকী জানিয়েছেন, মাদক নির্মূলে উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান চালিয়ে যাওয়া হবে এবং বিশ্ববিদ্যালয়ের মতো সংবেদনশীল এলাকার আশেপাশে এ ধরনের অনৈতিক কার্যক্রম কোনোভাবেই বরদাশত করা হবে না।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

ত্রিশালে বিশ্ববিদ্যালয় গেটসংলগ্ন বইয়ের দোকানে মাদকসেবন: দুইজনকে কারাদণ্ড

প্রকাশিতঃ ০৩:২৩:১৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬