০৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

নড়াইলে চোরাই দুই মোটরসাইকেল উদ্ধার, আটক ৪

নড়াইলে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি হওয়া নিয়ে জনদুর্ভোগ চলছিল। গত কয়েকদিন আগে লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের বিশিষ্ট শিল্পপতি বাসুদেব ব্যানর্জির বাড়ি থেকে লাল রঙের একটি অ্যাপাচি মোটরসাইকেল চুরি হয়ে গেলে বিষয়টি তদন্তের জন্য পুলিশ সুপার নড়াইল গোয়েন্দা পুলিশকে দ্রুত হস্তক্ষেপের নির্দেশ দেন।

গোয়েন্দা পুলিশের একটি চৌকশ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় তল্লাশি চালিয়ে একই রাতে দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে। একটি মোটরসাইকেল কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের জয়পুর গ্রামের সাজ্জাদ শিকদারের বাড়ি থেকে উদ্ধার করা হয় এবং আরেকটি মোটরসাইকেল উদ্ধার করা হয় নড়াইল পৌরসভার জোবায়ের হোসেনের বাড়ির সামনে থেকে।

ঘটনাস্থল ও তথ্য বিশ্লেষণের পর পুলিশ চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে। আটক ব্যক্তিদের মধ্যে আছেন লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের তবিবর শেখের ছেলে মো. সজীব শেখ, ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কান্দি গ্রামের ছরোয়ার মাতবরের ছেলে মো. আলামিন, কালিয়া উপজেলার জয়পুর গ্রামের আবের শিকদারের ছেলে মো. সাজ্জাদ শিকদার এবং নড়াগাতী থানার খামার গ্রামের মো. হাবিবুর মোল্যার ছেলে সাইফুল ইসলাম।

নড়াইল গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানিয়েছেন, চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারের নির্দেশ পেয়ে তারা তথ্যপ্রযুক্তি কাজে লাগিয়ে একই রাতে দ্রুত অভিযান পরিচালনা করে দুইটি মোটরসাইকেল উদ্ধার ও চার জনকে গ্রেপ্তার করেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ বলেছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের ধরতে অনুসন্ধান অব্যাহত আছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

নড়াইলে চোরাই দুই মোটরসাইকেল উদ্ধার, আটক ৪

প্রকাশিতঃ ০৩:২৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬