০৫:১৫ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

মুরাদনগরে ভাড়া বাসা থেকে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর বাজারের এক ভাড়া বাসা থেকে কলেজ শিক্ষক সাইফুল ইসলাম (চাষী সাইফুল) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সাইফুল ইসলাম জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের রামনগর গ্রামের মোবারক আলী’র ছেলে। তিনি গত তিন বছর ধরে রামচন্দ্রপুরে অবস্থিত অধ্যাপক আবদুল মজিদ কলেজে ইংরেজি বিষয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করতেন।

কলেজের অধ্যক্ষ মোঃ ফেরদৌস আহমেদ চৌধুরী জানান, সাইফুল গত ৫ তারিখে কলেজে ক্লাস নেওয়ার পর থেকে কলেজে আর আসেননি এবং তার সঙ্গে যোগাযোগও করা যায়নি। ছিলেন মাঝে মাঝে কয়েক দিন ডাকাতেও না জানিয়ে অনুপস্থিত।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (৮ মার্চ) সকাল–বিকালে কয়েকজন ছাত্র তার ভাড়া বাসায় গিয়ে জানালা–দরজায় ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তারা ফিরে যান। পরে বাড়ির স্বজন বা প্রতিবেশীরা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়।

বাঙ্গরা বাজার থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ আনোয়ার হোসেন জানান, ঘরের দরজা ভেতর থেকে তালাবন্ধ ছিল। পরে দরজার দুটি তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহে পচনের চিহ্ন দেখা গেছে; প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি চার থেকে পাঁচ দিন আগে মারা যান।

ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দেহের ময়নাতদন্তের রিপোর্ট বের হলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে ওসি জানান। পুলিশ ঘটনাস্থল ও শিক্ষকের জীবনযাত্রা সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করে তদন্ত চালাচ্ছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

মুরাদনগরে ভাড়া বাসা থেকে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার

প্রকাশিতঃ ০৪:৪৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬