০২:০৮ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

পাবনার বেড়ায় কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

পাবনার বেড়ায় মরহুম অ্যাডভোকেট আবদুর রহিম ও বেগম নূরুন্নাহার স্মৃতি পরিষদের উদ্যোগে শুক্রবার (১৩ মার্চ) দুপুরে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি সিএন্ডবি বাসস্ট্যান্ড সংলগ্ন নূরুন্নাহার ডায়াগনস্টিক সেন্টারে আয়োজন করা হয়।

প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব এবং জাতীয় মানবাধিকার কমিশনের প্রাক্তন সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এবং বেড়া পৌর বিএনপির সভাপতি আলহাজ ফজলুর রহমান ফকির, পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও বিশিষ্ট চিকিৎসক আলহাজ ডা. আব্দুল বাসেত খান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত ডেপুটি ডিরেক্টর এ.টি.এম ফজলুর রহিম। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়। বক্তব্যে অতিথিরা পবিত্র কোরআনের আদর্শে জীবন গড়ার উপর জোর দেন এবং এ ধরনের সাংস্কৃতিক ও ধর্মীয় আয়োজনের প্রশংসা করেন।

পুরস্কার বিতরণ শেষে মরহুমদের আত্মার মাগফিরাত ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

পাবনার বেড়ায় কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রকাশিতঃ ০৯:২০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬