০৬:২০ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

শাহ আলম দায়িত্ব ছাড়লেন; দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করে কুমিল্লা সিটির দায়িত্ব নিলেন ইউসুফ মোল্লা টিপু

কুমিল্লা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। সোমবার সকাল ১১টায় তিনি সাবেক প্রশাসক মোহাম্মদ শাহ আলমের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে সিটি কর্পোরেশনের দায়িত্ব নেন।

দায়িত্ব হস্তান্তরের সময় সাবেক প্রশাসক শাহ আলম নগরবাসীকে কাঙ্ক্ষিত সেবা দিতে না পারার বিষয়টি স্বীকার করে দায়িত্ব থেকে সরে দাঁড়ান। পেশাগত সীমাবদ্ধতা ও দায়িত্ব পালনে থাকা অসফলতার কথা গণমাধ্যমের সামনে তুলে ধরে তিনি পদ ছেড়ে দেয়ার সিদ্ধান্ত জানান।

নতুন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, তিনি প্রথমেই কুমিল্লা সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত করার কাজ করবেন এবং এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবেন। তিনি সতর্ক করে বলেন, সকল কর্মকর্তা ও কর্মচারীকে সতর্ক থাকতে হবে এবং কোন অনিয়ম বরদাশত করা হবে না।

টিপু আরও বলেন, “আমার প্রথম কাজ হবে কুমিল্লা সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত করা। পাশাপাশি আগামীকাল থেকেই যানজট নিরসন ও মশক নিধন কার্যক্রম জোরদারে মাঠে নামব। আশা করি কুমিল্লাবাসীর প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করতে পারব।”

উল্লেখ্য, ৫ আগস্টের পর থেকে এবার কুমিল্লা সিটি কর্পোরেশনে প্রশাসক পরিবর্তন তৃতীয়বার। নতুন প্রশাসককে নিয়ে নগরবাসীর প্রত্যাশা ও নজর একদিকে, অন্যদিকে দুর্নীতি ও সেবা সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার চাপও রয়েছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

শাহ আলম দায়িত্ব ছাড়লেন; দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করে কুমিল্লা সিটির দায়িত্ব নিলেন ইউসুফ মোল্লা টিপু

প্রকাশিতঃ ০৭:২৩:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬