০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

ফেনী জেলা কারাগার-২’তে ঈদে ব্যতিক্রমী আয়োজন

ফেনী জেলা কারাগার-২’তে পবিত্র ঈদুল ফিতরের দিনে বন্দী ও তাদের আত্মীয়স্বজনদের জন্য বিশেষ ও মানবিক পরিবেশে বিভিন্ন আয়োজন করা হয়েছে। সকাল থেকেই কারা ক্যাম্পাসে আগত দর্শনার্থীদের ফুল ও ঈদ শুভেচ্ছার কার্ড দিয়ে সাদরভাবে বরণ করা হয় এবং আপ্যায়নের মাধ্যমে অতিথিদের স্বাগত জানানো হচ্ছে।

দর্শনার্থীদের আপ্যায়নে ওয়েলকাম ড্রিংস, বিশুদ্ধ পানি, মিষ্টি, পিঠা, পায়েস ও চা/কফি পরিবেশন করা হচ্ছে। ঈদের দিনে দর্শনার্থী সেবা সহজ করতে একটি বিশেষ হেল্পডেস্কও স্থাপন করা হয়েছে।

স্বাস্থ্যসেবার প্রতি গুরুত্ব দিয়ে কারাগারে ফ্রি হেলথ চেক-আপ কর্নার রাখা হয়েছে। এখানে দর্শনার্থীদের জরুরি চিকিৎসাসহ ডায়াবেটিস, রক্তচাপ ও ওজন পরীক্ষা করা হচ্ছে এবং প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হচ্ছে।

কারাগারের সামনে একটি ‘ঈদ শুভেচ্ছা কর্নার’ রাখা হয়েছে যেখানে শিশুসহ দর্শনার্থীরা বন্দীদের জন্য ছোট ছোট শুভেচ্ছা বার্তা লিখছেন। পরে এসব বার্তা বন্দীদের কাছে প্রদর্শন করা হবে, যা বন্দীদের মনোবল বাড়াবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ছোটদের আনন্দের কথা মাথায় রেখে শিশুদের জন্য আলাদা ড্রইং কর্নার ও মেহেদী উৎসবের আয়োজন করা হয়েছে। এখানে শিশুদের জন্য চকলেট, চিপস, বেলুন, স্টিকার, রং পেন্সিল, ক্লে ইত্যাদি উপকরণ বিতরণ করা হচ্ছে। শিশুদের আঁকা ছবি প্রিয়জন বন্দীর কাছে দেখানো হবে।

ঈদের জামাত আয়োজনের সুব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং তিন বেলা উন্নতমানের, মোট ১৪ প্রকার খাবার পরিবেশনের বন্দোবস্ত আছে। একই সঙ্গে বন্দীদের আত্মীয়স্বজনদের সঙ্গে একাধিক নিয়মানুযায়ী বিশেষ সাক্ষাৎ করার সুযোগ দেয়া হয়েছে।

ফেনী জেলা কারাগার-২ কর্তৃপক্ষের ফেরদৌস আহমেদ জানান, কারা নিরাপত্তা নিশ্চিত রাখা হয়েছে এবং বন্দীদের বিনোদন ও খেলাধুলার মাধ্যমেও আনন্দ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী বন্দীদের মাঝে পুরস্কার বিতরণ ও ঘরোয়া সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয়েছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

ফেনী জেলা কারাগার-২’তে ঈদে ব্যতিক্রমী আয়োজন

প্রকাশিতঃ ১০:৩৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬