১২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

মাকে হত্যার মামলায় ১০ মাস পালিয়ে থেকে গ্রেপ্তার ছেলে ও পুত্রবধূ

চট্টগ্রামের বাঁশখালীর এক নারীকে গলা কেটে হত্যা করার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার (১ এপ্রিল) সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়ন থেকে তাদের উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুইজনের একজন নিহত রেহেনা বেগমের ছেলে মো. কাশেম (২৮) এবং অন্যজন তার স্ত্রী নারগিছ আক্তার (২৫)। নিহত রেহেনা বেগমের বয়স ছিল ৬২ বছর।

র‌্যাব জানায়, রেহেনা বেগম বড় ছেলে প্রবাসী মো. বেলাল, ছোট ছেলে কাশেম ও তার স্ত্রীদের সঙ্গে থাকতেন। প্রবাসে থাকা বেলাল মায়ের চিকিৎসা ও ওষুধের জন্য স্ত্রীয়ের মাধ্যমে কাশেমকে টাকা পাঠাতেন, কিন্তু তা কাশেম মায়ের কাছে না দিয়ে নিজের কাছে রেখে দিয়েছিলেন। এ নিয়ে পরিবারে বারবার কলহ লেগেই থাকত।

সূত্র জানায়, গত বছরের ৫ জুন কাশেম ও তার স্ত্রী নারগিছ মিলে রেহেনা বেগমকে গলা কেটে হত্যা করেন। হত্যার ঘটনার পর থেকে তারা পলাতক ছিলেন এবং প্রায় ১০ মাস আত্মগোপনে থেকে র‌,্যাবের অভিযানে ধরা পড়লেন। ঘটনার পর নিহত রেহেনার ভাই মো. মোক্তার আহমদ বাঁশখালী থানায় মামলা করেন।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তারকৃত দুইজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশের আইনানুগ কার্যক্রমে মামলা প্রক্রিয়া চলমান আছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

মাকে হত্যার মামলায় ১০ মাস পালিয়ে থেকে গ্রেপ্তার ছেলে ও পুত্রবধূ

প্রকাশিতঃ ০২:২৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬