১২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষঃ
কোনো একক ব্যক্তির নির্দেশে মুক্তিযুদ্ধ হয়নি: মির্জা ফখরুল মানবসম্পদ রক্ষায় তামাক নিয়ন্ত্রণ অপরিহার্য: চিফ হুইপ বার কাউন্সিলের নির্বাচন হবে ১৯ মে ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৬ প্রবাসী বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর জাননি ইরান সংঘাতে এখনও পর্যন্ত ৬ প্রবাসী বাংলাদেশি নিহত আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশকে আইনে রূপান্তর, শাস্তির বিধান যোগের প্রস্তুতি মধ্যপ্রাচ্যের সংঘাত: বিশ্বজুড়ে খাদ্যদামের উত্থান অপতথ্য রোধে পুরোনো কাঠামোতে আমূল সংস্কার জরুরি: তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথমবারের বৈঠক—গঠিত হচ্ছে ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’ জ্বালানি সংকটে অফিসঘণ্টা বদল, সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটে ভোলা বিসিক শিল্পনগরের দুই কারখানা বন্ধের ঝুঁকিতে

ভোলা বিসিক শিল্পনগরের দুটি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান জ্বালানি তেলের তীব্র সংকটের কারণে বন্ধের উপক্রম হয়েছে। এতে প্রায় দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী কর্মহীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বিকেল সাড়ে চারটায় খেয়াঘাট সড়কে অবস্থিত বিসিক শিল্পনগরীতে নিজের কারখানার সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি করেন খান ফ্লাওয়ার মিল ও জেকে ট্রেডার্সের মালিক মো. জামাল উদ্দিন খান।

জামাল উদ্দিন জানান, উৎপাদন ও পরিবহণে ব্যবহারের প্রয়োজনীয় ডিজেল না পাওয়ায় তাদের দুই প্রতিষ্ঠানের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। মজুদ করা সমস্ত ডিজেল শেষ হয়ে গেছে, বর্তমানে কোনো জ্বালানি মজুদ নেই।

তিনি বলেন, “নিকটস্থ নদীঘাট থেকে গুদামে গম আনার জন্য যে যানবাহনগুলো চালাতে হয়, সেগুলো চালাতে ডিজেল দরকার, কিন্তু পাওয়া যাচ্ছে না। উৎপাদিত ময়দা, ভূষি ও মুড়ি ভোলার দক্ষিণ আইচা, ইলিশা ফেরিঘাটসহ জেলায় বিভিন্ন স্থানে সরবরাহ করা যাচ্ছে না।”

জামাল উদ্দিন আরও জানান, “আজ থেকেই যদি ডিজেল সরবরাহ না পাই, তাহলে চরফ্যাশন, লালমোহনসহ বিভিন্ন উপজেলায় পণ্য পৌঁছানো বন্ধ হয়ে যাবে। এতে উৎপাদন কার্যক্রম স্থবির হবে এবং বাধ্য হয়ে প্রতিষ্ঠান দুটি বন্ধ করতে হতে পারে।”

তিনি অভিযোগ করেন, জেলার বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে খোঁজ নিয়েও ডিজেল সংগ্রহ সম্ভব হয়নি। তাই শিল্প প্রতিষ্ঠান দুটো টিকিয়ে রাখতে সরকারের জরুরি হস্তক্ষেপ ও সহায়তা চান তিনি।

সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন। তারা দ্রুত জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, না হলে কেবল যারা সেখানে কাজ করেন তারাই নয়, এলাকার সরবরাহশৃঙ্খলাও ভাঙবে এবং কোটি টাকার উৎপাদনক্ষতি হতে পারে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

মানবসম্পদ রক্ষায় তামাক নিয়ন্ত্রণ অপরিহার্য: চিফ হুইপ

জ্বালানি সংকটে ভোলা বিসিক শিল্পনগরের দুই কারখানা বন্ধের ঝুঁকিতে

প্রকাশিতঃ ০৭:২৩:০৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬