০৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষঃ
সিইসি ‘সংবিধান সংস্কার পরিষদ’ শপথফরম দাখিল করে সংবিধান লঙ্ঘন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী স্কুল চলাকালীন যানজট নিরসনে প্রস্তাবনা তৈরি করতে বললেন প্রধানমন্ত্রী ফায়ার সার্ভিসের নতুন মহাপরিচালক মাহমুদুল হাসান অপরাধ ১৪ জেলায় নতুন প্রশাসক নিয়োগ সরকারের উদ্যোগ: কার্ডের মাধ্যমে কৃষকদের সার ও বীজ সরবরাহ শিগগিরই তালিকায় থাকা ভুয়া মুক্তিযোদ্ধাদের চেহারা প্রকাশ করবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাসের পরিকল্পনা ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেন্যান্স বিভাগের নতুন পরিচালক লে. কর্নেল মো. মাহমুদুল হাসান ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা শিগগিরই প্রকাশ করবে মন্ত্রণালয়: মুক্তিযুদ্ধ মন্ত্রী ১৫ জেলায় ঝড়, বজ্রসহ বৃষ্টির আশঙ্কা: ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝঁড়ো হাওয়া

সরকার গঠনের পর প্রথমবার নয়াপল্টনে তারেক রহমান; নেতা–কর্মীদের উচ্ছ্বাস

নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এসেছেন তারেক রহমান। শনিবার সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে তার গাড়িবহর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছায়। এ সময় বিপুলসংখ্যক নেতা–কর্মী স্লোগান দিয়ে তাঁকে স্বাগত জানান।

এর আগে সন্ধ্যায় দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন। রাত সাড়ে সাতটার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও কার্যালয়ে পৌঁছান।

তারেক রহমান কার্যালয়ের সামনের গাড়ি থামালে দরজায় দাঁড়িয়ে হাত নেড়ে উপস্থিত নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছিলেন। এরপর তিনি কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন।

বিকেলে সরেজমিনে দেখা যায় পুরানা পল্টনের নাইটিঙ্গেল মোড় থেকে নয়াপল্টন পর্যন্ত সড়কের দুইপাশ এবং মিডিয়াতে নেতা–কর্মীরা অবস্থান নিয়েছেন। কারও কারও হাতে দলীয় ব্যানার, ফেস্টুন ও স্লোগান-লিপিবদ্ধ প্ল্যাকার্ড ছিল।

ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ প্রায় সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভাগাভাগি করে প্ল্যাকার্ড রেখে স্লোগান দেন। তারা ‘প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছা স্বাগতম’, ‘ছাত্রদলের পক্ষ থেকে লাল গোলাপ’ সহ তারেক রহমানের নামে স্লোগান দেয়।

সড়কে নেতাকর্মীর ভিড় থাকায় নয়াপল্টন এলাকায় তীব্র যানজট তৈরি হয়; এক লাইনে গাড়ি নাড়াভাড়ি করে চলছিল। নিরাপত্তা বলয় শক্ত করার জন্য নয়াপল্টন, ফকিরাপুল, ভিআইপি রোড ও কাকরাইল এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে ছিলেন।

একজন নারী কর্মী বলে, “দুই বছর আগেও আমরা এখানে আসতে পারতাম না। পুলিশ তাড়াত, গ্রেপ্তার করত। আর আজকে… আল্লাহ চাইলে কী না পারে।”

ট্যাগ :
সর্বাধিক পঠিত

স্কুল চলাকালীন যানজট নিরসনে প্রস্তাবনা তৈরি করতে বললেন প্রধানমন্ত্রী

সরকার গঠনের পর প্রথমবার নয়াপল্টনে তারেক রহমান; নেতা–কর্মীদের উচ্ছ্বাস

প্রকাশিতঃ ০৭:২৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬