০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষঃ
অদূরদর্শী সিদ্ধান্তে টিকা কর্মসূচি বিঘ্নিত: ডা. মুশতাকের অভিযোগ ১৮ এপ্রিল থেকে ২০২৬ হজ ফ্লাইট শুরু হবে — ধর্মমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৯টি অধ্যাদেশ বিল হিসেবে সংসদে পাস করোনা ভ্যাকসিনে খরচ ৪ হাজার ৩৯৪ কোটি: সংসদে স্বাস্থ্যমন্ত্রী ছাত্র-জনতার আন্দোলনের ‘ক্যাপ্টেন’ তারেক রহমান: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম চিফ হুইপ নূরুল ইসলামের সঙ্গে আমেরিকান কূটনীতিক স্টুয়ার্ট জেমসের সৌজন্য সাক্ষাৎ প্রত্যেক নাগরিকের সম্মানসহ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রপতি মধ্যপ্রাচ্যের সংঘাত: ঢাকায় ৯৭২ ফ্লাইট বাতিল একনেকে ৫টি প্রকল্প অনুমোদন, ব্যয় ধরা ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক: সহযোগিতা ও পাইপলাইন ডিলে নিয়ে আলোচনা

নীলফামারী প্রেসক্লাবে দুইজন সভাপতি; সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন

নীলফামারী প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে জেলায় এবার ইতিহাস রচিত হলো—প্রেসক্লাবের সভাপতি পদে দুইজনকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ চলে; রাত ৮টায় নির্বাচন কমিশন ফল ঘোষণা করেন।

ফল ঘোষণার পরে জানা যায়, জেলা প্রেসক্লাবের সভাপতি পদে সমান ভোটপ্রাপ্তির পর হাসান রাব্বী প্রধান (আরটিভি) ও এ.বি.এম. মনঞ্জুরুল আলম সিয়াম (মাছরাঙা টেলিভিশন) দুইজনই জয়ী হয়েছেন। নিয়ম অনুযায়ী তারা পর্যায়ক্রমে প্রতি বছর এক বছরের মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এই ফল জেলায় প্রথমবারের মতো দেখা গেল।

সাধারণ সম্পাদক পদে মিল্লাদুর রহমান মামুন (এটিএন নিউজ) নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ ভোট পেয়ে নাসির উদ্দিন শাহ মিলন (দিনকাল) ও আব্দুর রশিদ শাহ (নিউজ২৪) নির্বাচিত হয়েছেন।

অন্যদের মধ্যে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ভুবন রায় নিখিল (বাসস), আনোয়ারুল আলম প্রধান (চ্যানেল আই), শীষ রহমান (ইত্তেফাক) ও মোস্তাফিজুর রহমান সবুজ (সাপ্তাহিক নীল চোখ)। দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রাজীব চৌধুরী (এম আর চৌধুরী) ও রাজু (ডেইলি সান)। অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এম. আবুল হোসেন শাহ (বাণিজ্য প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাঈম শাহ (কালের কণ্ঠ) এবং ক্রীড়া সম্পাদক মোশাররফ হোসেন (খোলা কাগজ)।

কার্যনির্বাহী সদস্য হিসেবে সাতজন নির্বাচিত হয়েছেন—মীর মাহমুদুল হাসান আস্তাক (প্রথম আলো), কাজী মাহবুবুল হক দোদুল (নীলকথা), বিএম খাজা নেওয়াজ (আমার বার্তা), সাদেকুর রহমান শাহ স্কলার (আজকের বিজনেস বাংলাদেশ), বাপ্পী রহমান (নিউ এইজ), মুসফিকুর রহমান সৈকত (ইনকিলাব) ও আলী সাদ্দাম (সিএন বাংলা)।

সংস্থার ২১টি কার্যনির্বাহী পদমধ্য থেকে সোমবার ১৯টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। সাহিত্য, সংস্কৃতি ও পাঠাগার বিষয়ক সম্পাদক পদে আব্দুল বারী (বাংলাদেশ প্রতিদিন) এবং তথ্যপ্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে আরিফুল ইসলাম (আমাদের পত্রিকা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার ও প্রবীন সাংবাদিক মো. সামসুল ইসলাম ফল ঘোষণা করে জানায়, প্রেসক্লাবের মোট ৫২ জন সদস্যের মধ্যে ৪৯ জন ভোট দিয়েছেন। ভোটগ্রহণের পর ৭টি ভোট বাতিল ঘোষণা করা হয়। নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলেও তিনি জানান।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

১৮ এপ্রিল থেকে ২০২৬ হজ ফ্লাইট শুরু হবে — ধর্মমন্ত্রী

নীলফামারী প্রেসক্লাবে দুইজন সভাপতি; সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন

প্রকাশিতঃ ০২:২৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬