০৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

নীলফামারীতে বাস-মিনিবাস-কোচ শ্রমিক ইউনিয়নের আনুষ্ঠানিক যাত্রা

নীলফামারীতে জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। সংগঠনটির রেজিস্ট্রেশন নম্বর ৩৪৪৬। জেলা শহরের কালিতলা বাস টার্মিনাল চত্বরে মঙ্গলবার (৭ এপ্রিল) অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কাজী উপজেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী ইউনিয়নের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ও জেলা শ্রমিক দলের সভাপতি মো. নুর আলম। জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) আবু মো. সোয়েম।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি শাহাজান চৌধুরী, সিনিয়র সহসভাপতি মশিয়ার রহমান, মজনু মিয়া, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফুল আলম চৌধুরী (শুভ), স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোর্শেদ আজম, যুবদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম মুকুল, শ্রমিকনেতা বজলার রহমান এবং জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আলিফ সিদ্দিকী প্রান্তর।

বক্তারা বলেন, দীর্ঘ ৪৮ বছরের বিরতিবার পর নীলফামারীতে শ্রমিক ইউনিয়ন গঠিত হওয়ায় তারা প্রশাসন, রাজনৈতিক দল, এবং সচেতন নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, দেশের সার্বিক উন্নয়নে পরিবহন খাতের গুরুত্ব অপরিসীম, তবে কিছু দুর্বৃত্ত ও সিন্ডিকেট এই সেবা ব্যবস্থায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। সেসব সিন্ডিকেট প্রতিরোধে এবং পরিবহন খাতকে টেকসই ও নিরাপদ করে তুলতে ইউনিয়নের সদস্যদের ঐক্য ও সক্রিয়তার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন যে নতুন এই ইউনিয়ন শ্রমিকদের অধিকার রক্ষা, পরিবহন খাতের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণে ভূমিকা রাখবে এবং স্থানীয়ভাবে উদ্ভূত সমস্যাগুলো সমাধানে কার্যকরী ভূমিকা পালন করবে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

নীলফামারীতে বাস-মিনিবাস-কোচ শ্রমিক ইউনিয়নের আনুষ্ঠানিক যাত্রা

প্রকাশিতঃ ১০:৩৮:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬