১০:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষঃ
র‌্যাব তৈরি করছে নিরপেক্ষ চাঁদাবাজদের তালিকা — কাউকেই ছাড় দেওয়া হবে না শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে ভারতের কাছে পুনরায় দাবি জানিয়েছে ঢাকা বাজার নিয়ন্ত্রক সিন্ডিকেট মুছে ফেলা হবে: বাণিজ্যমন্ত্রী র‍্যাব শুরু করেছে চাঁদাবাজদের ‘নিরপেক্ষ’ তালিকা তৈরির কাজ সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ পুরোপুরি মুছে দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী বুড়িগঙ্গার সঙ্গে জিয়া সরণি খাল সংযোগে ৩০০ কোটি টাকা বরাদ্দ অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা: বাংলাদেশি আবেদনকারীর অর্ধেকেরও বেশি প্রত্যাখ্যাত সংসদে নতুন রেকর্ড: ১৩ দিনে ৯১টি বিল পাস আবু সাঈদ হত্যা: ট্রাইব্যুনাল—২ পুলিশ সদস্যের ফাঁসি, তিনজনকে যাবজ্জীবন অর্থমন্ত্রী: ফ্যাসিবাদী সরকারের দুর্নীতি ও লুটপাটে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে

ভোলা থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে ভারতীয় নাগরিক আটক

ভোলায় অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে একজন ভারতীয় নাগরিককে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ আবুল কাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে চারটায় কোস্ট গার্ড বেইস ভোলার একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানকালে ভোলা সদর থানা এলাকা, খেয়াঘাট ব্রিজের আশপাশ থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি গত ৭ এপ্রিল দিনাজপুর জেলার বিরামপুর সীমান্ত হয়ে মাদক পাচারকারী চক্রের সহযোগিতায় আত্মগোপনের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন।

আটক ব্যক্তির নাম আব্দুল মমিন (৩২)। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের সোনামুড়া জেলার যাত্রাপুর থানার বাঁশপুকুর গ্রামের বর্তমান বাসিন্দা। তার পিতার নাম বসার আলী।

পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট মোঃ আবুল কাশেম বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা ও অবৈধ অনুপ্রবেশ রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

র‌্যাব তৈরি করছে নিরপেক্ষ চাঁদাবাজদের তালিকা — কাউকেই ছাড় দেওয়া হবে না

ভোলা থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে ভারতীয় নাগরিক আটক

প্রকাশিতঃ ০৭:২৩:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬