১১:২৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

সেনবাগে ব্যবসায়ীর বাড়ি থেকে ৫৫০০ লিটার তেল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর সেনবাগে এক ব্যবসায়ীর বসতবাড়ি থেকে ভ্রাম্যমাণ আদালত ৫ হাজার ৫০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে সেনবাগ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধ্য কাদরা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে জানা যায়, স্থানীয় ব্যবসায়ী ইশতিয়াক ভূঁইয়া খুচরা বাজারে বিক্রি না করে বাড়িতে বিপুল পরিমাণ তেল লুকিয়ে রেখেছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগমের নেতৃত্বে অভিযানে ড্রামভর্তি ৪ হাজার লিটার ডিজেল এবং ১ হাজার ৫০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়েছে।

অবৈধভাবে তেল মজুদের অপরাধে ব্যবসায়ী ইশতিয়াক ভূঁইয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম জানান, জব্দ করা তেল পরবর্তীতে মাইকিং করে সরাসরি সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করে দেওয়া হবে, যাতে বাজারে কৃত্রিম সংকট না তৈরি হয়।

তিনি আরও বলেন, জনস্বার্থ রক্ষায় এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা থেকে রোধ করতে প্রশাসন এমন কঠোর নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

স্থানীয়রা বলেন, বাজারে তেলের কৃত্রিম সংকট রোধে এ ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহন করলে সাধারণ মানুষ সুবিধা পাবে এবং তেলের অনিয়ম রুখে দেওয়া সম্ভব হবে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

সেনবাগে ব্যবসায়ীর বাড়ি থেকে ৫৫০০ লিটার তেল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিতঃ ০৭:২৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬