০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

ভোলায় বসতঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, ৭ বছরের ছেলে গুরুতর আহত

ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে নিজ বসতঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার সময় তাদের সাত বছর বয়সী শিশু পুত্রও গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) গভীর রাতে শিবপুর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের শরীফ সর্দার বাড়িতে এই নৃশংসতা ঘটে। নিহতের নাম নাছিমা বেগম (৩৫)। তিনি প্রবাসী আল আমিনের স্ত্রী। আল আমিন কয়েক বছর ধরে মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন। স্বামীর অনুপস্থিতিতে নাছিমা ও তাদের ছোট ছেলে আবির নির্মাণাধীন বসতঘরে দুইজনই থাকতেন।

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, রাতের সময়ে মা ও ছেলে ঘুমিয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে। পরে তারা ধারালো অস্ত্র নিয়ে মা ও ছেলের উপর হামলা চালায়। ঘটনাস্থলেই নাছিমা বেগম মারা যান এবং আবির গুরুতর আহত হয়।

শনিবার সকালে প্রায় সাতটার দিকে প্রতিবেশীরা ঘরের ভেতর কোন সাড়া-শব্দ না পেয়ে ভেতরে ঢুকে গিয়ে এক নারী নিহত ও এক শিশুকে আহত অবস্থায় দেখে। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রথমে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভোলা সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়া হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে, তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত করা যায়নি। ঘটনার পেছনে থাকা কারণ উদঘাটনে তদন্ত চলছে।

এ ঘটনায় এলাকায় বিরাজ করছে তীব্র আতঙ্ক ও ক্ষোভ। স্থানীয়রা দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

ভোলায় বসতঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, ৭ বছরের ছেলে গুরুতর আহত

প্রকাশিতঃ ০২:২২:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬