০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
একনেকে ৩ হাজার ৮৯১ কোটিতে ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ, স্টার্টআপে মাত্র ৪% সুদ অবকাঠামো উন্নয়নে দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ শুরু একনেক সভায় ১০ প্রকল্পে ৩ হাজার ৮৯০ কোটি ৯৭ লাখ টাকার অনুমোদন চুক্তি ব্যবস্থাপনায় বিমা জ্ঞানে সেতু কর্তৃপক্ষের তিনদিনের বিশেষ প্রশিক্ষণ শুরু মস্কোয় আলোচনায় বাংলাদেশ-রাশিয়ার দ্বিপক্ষীয় ও জ্বালানি সহযোগিতা জোরদারের অঙ্গীকার বাংলাদেশের ওষুধ ১৪০টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবসে প্রধানমন্ত্রী: টিকে থাকতে উদ্ভাবনী ও টেকসই উৎপাদন অপরিহার্য সীমান্ত নিরাপত্তা জোরদারে আনসার-ভিডিপির ভূমিকা শক্তিশালী হয়েছে বাংলাদেশি ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০ দেশে: স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে আলোচনা

গতকাল দুপুরে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও তার প্রচার কার্যক্রম বাস্তবায়ন নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ শামসুজ্জামান।

সভায় জেলার তথ্য অফিসার ওবায়দুল কবির মোল্লা, জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ আউয়াল, সহ-সভাপতি সফিকুল ইসলাম মতি, সহ-সভাপতি রফিকুল ইসলাম, আশিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মিঠুন, সাংগঠনিক সম্পাদক রিদয় এস সরকার, কোষাধ্যক্ষ মাইন উদ্দিন সরকার, ফাহিমা খানম, কার্যনির্বাহী সদস্য এবিএম আজরাফ টিপু, খাদেমুল ইসলাম আল আমিন, ফরিদুজ্জামানসহ অন্যান্য সাংবাদিক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জেলা তথ্য অফিসার ওবায়দুল কবির মোল্লা বলেন, নির্বাচনী ইশতেহারের প্রচারে সাংবাদিকদের ভূমিকা অবিচ্ছেদ্য। তিনি জানান, ইশতেহারের ধারাবাহিকতা এবং সরকারের গ্রহণকৃত উন্নয়নমূলক কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে ইতোমধ্যে নানামুখী প্রচারণা চালানো হচ্ছে। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, নারী সমাবেশ, ওঠান-বৈঠক, সাংস্কৃতিক অনুষ্ঠান (সংগীত), বৃক্ষরোপণ কর্মসূচি সহ বিভিন্ন জনসংযোগ কার্যক্রম। এছাড়া চলচ্চিত্র প্রদর্শনী ও পোস্টার বিতরণও প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে তিনি উল্লেখ করেন।

তথ্য অফিসার আরও বলেন, গত তিন মাসে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বেশ অংশে সফলভাবে কাজ করা হয়েছে এবং সেই সফলতা জনগণের কাছে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা অপরিহার্য। সভায় উপস্থিত নানা প্রশ্নে আলোচনা এবং ভবিষ্যতের কার্যক্রম আরও জোরদার করার প্রস্তাব রাখা হয়।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ, স্টার্টআপে মাত্র ৪% সুদ

নরসিংদীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে আলোচনা

প্রকাশিতঃ ১০:৩৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬