০৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
পরিবহন-লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব প্রধানমন্ত্রীর শিক্ষকদের প্রতি আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ে তুলুন পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব শিশুদের মানবিক গড়ে তোলায় শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান সৌদি আরব বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন, পরিকল্পিত নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী মানব পাচার ও প্রযুক্তি অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক এলডিসিদের টেকসই উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর আহ্বান

তারেক রহমান দেশের ১৩ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের ১৩টি সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ‘ঈদ উপহার’ হস্তান্তর করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। শুক্রবার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসকদের হাতে চেক তুলে দেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম ও উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, চট্টগ্রাম সিটির মেয়র ডা. শাহাদাত হোসেন, খুলনার প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, গাজীপুরের শওকত হোসেন সরকার, নারায়ণগঞ্জের অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, সিলেটের আব্দুল কাইয়ুম চৌধুরী, বরিশালের বিলকিস জাহান শিরীনসহ বিভিন্ন সিটির প্রশাসকরা এ সময় উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানের আগে বাড়িতে আসর নামাজ পড়েন এবং পায়ে হেঁটে গুলশানের দলের কার্যালয়ে যান বলে জানিয়েছেন অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। রুমনের ভাষ্যে, ‘প্রধানমন্ত্রী ছুটির দিন হলেও দলের কার্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং সারাদেশের সিটি করপোরেশনগুলোর প্রশাসক ও মেয়রের কাছে ঈদ বোনাস হস্তান্তর করেছেন।’

অনুষ্ঠানটি পরিচ্ছন্নতাকর্মীদের তৎপরতা ও উৎসাহ বজায় রাখার উদ্দেশ্যেই আয়োজিত বলে জানানো হয়েছে। হাজির প্রশাসকরা খাতায়-কলমে অনুদান হস্তান্তরের পাশাপাশি স্থানীয় প্রশাসনিক ব্যবস্থাপনা ও কর্মীদের কল্যাণসংক্রান্ত বিষয় নিয়ে আলাপ-আলোচনা করেছেন।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর শিক্ষকদের প্রতি আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ে তুলুন

তারেক রহমান দেশের ১৩ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন

প্রকাশিতঃ ০৭:২৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬