০১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব শিশুদের মানবিক গড়ে তোলায় শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান সৌদি আরব বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক খাতে বিনিয়োগে আগ্রহী প্রধানমন্ত্রীর আহ্বান: শিশুদের মানবিকভাবে গড়ুন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন, পরিকল্পিত নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী মানব পাচার ও প্রযুক্তি অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক এলডিসিদের টেকসই উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রী ঘোষনা: স্টার্টআপে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়ন এলডিসির টেকসই উত্তরণে বৈশ্বিক সহায়তা বাড়ানোর দাবি

বাসাইলে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু

টাঙ্গাইলের বাসাইলে ‘শনিবারের অঙ্গীকার—বাসাবাড়ি করি পরিষ্কার’ স্লোগান নিয়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

শনিবার, ৩০ মে সকালে উপজেলা প্রশাসনের আয়োজন করা এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাসাইল পৌরসভার প্রশাসক মোঃ ইকবাল হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আমরা প্রতি শনিবার নিয়মিতভাবে পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছি যাতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে জনসচেতনতা বাড়ে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঈদ-পরবর্তী বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্ব দেয়া হয়েছে বলে তিনি জানান।

আজ উপজেলার পরিষদ চত্বর, স্বাস্থ্য কমপ্লেক্স, পৌরসভা এলাকা ও স্থানীয় বাজারগুলোতে জোরালো পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়েছে। কোরবানির বর্জ্য অপসারণেও ঈদের পরদিনই আমরা সফল হয়েছি বলে প্রশাসন জানিয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিচ্ছন্নতা রক্ষা ও রোগপ্রতিরোধে এই অভিযান আগামী সপ্তাহগুলোতেও অব্যাহত থাকবে। স্থানীয়দের তৎপরতা ও সহযোগিতা ছাড়া কার্যক্রমের সফলতা সম্ভব নয়—সবাইকে বাড়ি-বাড়ি পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

শিশুদের মানবিক গড়ে তোলায় শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বাসাইলে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু

প্রকাশিতঃ ১০:৩৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬