০৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

আলী হায়দার বাবলু বান্দরবান পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বান্দরবান পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার সাত সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি অনুমোদন করেছে। ওই কমিটিতে স্থানীয় ক্রীড়াবিদ আলী হায়দার বাবলুকে সদস্য সচিব করে জেলা প্রশাসককে সভাপতি নিয়োগ করা হয়েছে।

এ সংক্রান্ত অনুমোদনপত্র সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া শাখার নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খানের স্বাক্ষরে জারি করা হয়। পত্রে বলা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারাগুলোর ভিত্তিতে ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী এই অ্যাডহক কমিটি অনুমোদিত হয়েছে।

অনুমোদিত কমিটিতে বান্দরবান জেলা প্রশাসককে সভাপতি, বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সুপার এবং বান্দরবান পার্বত্য জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সদস্য হিসেবে রাখা হয়েছে। এছাড়া উপপরিচালক জেলা সমাজসেবা, জেলা ক্রীড়া অফিসার, স্থানীয় ক্রীড়াবিদ মো. জাহাঙ্গীর আলম এবং সদস্য সচিব হিসেবে আলী হায়দার বাবলু রয়েছেন। পত্রে উল্লেখ আছে যে, অনুমোদিত এই অ্যাডহক কমিটি জেলা ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুসারে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের ব্যবস্থা নেবে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ক্রীড়াবিদ বলেন, নতুন কমিটি ঘোষণার ফলে দীর্ঘদিনে স্থবির থাকা জেলা ক্রীড়াঙ্গনে নতুন প্রবাহ সৃষ্টি হবে। বিশেষ করে ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্সসহ বিভিন্ন খেলার উন্নয়ন, খেলোয়াড় বাছাই, প্রশিক্ষণ ও প্রতিযোগিতা আয়োজনে কমিটির দায়িত্ব গুরুত্বপূর্ণ হবে বলে তারা মনে করেন।

নতুন সদস্য সচিব আলী হায়দার বাবলু বলেন, বান্দরবানের ক্রীড়াকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে তিনি ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চান। তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করা এবং জাতীয় পর্যায়ে জেলার ক্রীড়াবিদদের অংশগ্রহণ বাড়াতে তিনি কাজ করবেন বলে জানান।

এ বিষয়ে জানতে জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসের মুঠোফোনে কল ও সংক্ষিপ্ত বার্তা পাঠানো হলেও এখনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

আলী হায়দার বাবলু বান্দরবান পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব

প্রকাশিতঃ ০৭:২৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬