০৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
গণতন্ত্র পুনরুদ্ধারে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন: স্থানীয় সরকার মন্ত্রী প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে — প্রধানমন্ত্রী অমিত শাহের সঙ্গে বিজিবি মহাপরিচালকের সাক্ষ্যকে ‘গোপন বৈঠক’ বলা ভিত্তিহীন: বিজিবির ব্যাখ্যা অসৌজন্যমূলক আচরণে ভারতের সফর বাতিল করে দেশে ফিরেছেন জাহেদ উর রহমান অমিত শাহের সঙ্গে মহাপরিচালকের সাক্ষাৎ ‘গোপন বৈঠক’ নয়: বিজিবির ব্যাখ্যা দিল্লি বিমানবন্দরে অসৌজন্যমূল্যের প্রতিবাদে ভারত সফর বাতিল করেছেন ডা. জাহেদ উর রহমান প্রধানমন্ত্রীর নির্দেশ: ঢাকার ভেতর থেকে সরানো হবে তিনটি দূরপাল্লা বাস টার্মিনাল সম্পূরক বাজেটে ব্যয় কমিয়ে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকা; ঘাটতি ধরা হয়েছে ২ লাখ কোটি নয়াদিল্লি থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ঢাকার যানজট কমাতে তিনটি প্রধান বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

মাদারীপুর পৌরসভায় ১১০ কোটি ৬৭ লাখ টাকার খসড়া বাজেট প্রণয়ন

প্রথম শ্রেণির মাদারীপুর পৌরসভার ২০২৬–২৭ অর্থবছরের জন্য ১১০ কোটি ৬৭ লাখ ১৬ হাজার ৩৬০ টাকার চ্যালেঞ্জিং খসড়া বাজেট প্রণয়ন করে মঙ্গলবার (১৬ জুন) নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় খসড়া বাজেট উপস্থাপন ও তার বাস্তবায়ন-বিষয়ক বিস্তৃত আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক (উপসচিব) জেসমিন আক্তার বানু। তিনি বলেন, “উন্নত পৌর নাগরিক সেবা প্রদানই আমাদের প্রধান লক্ষ্য।” সভায় খসড়া বাজেটের বিভিন্ন খাতের আয়-ব্যয়, লক্ষ্য ও বাস্তবায়ন কৌশল সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা করা হয়। এছাড়া ২০২৪–২৫ ও ২০২৫–২৬ অর্থবছরের প্রকৃত এবং সংশোধিত বাজেট পর্যালোচনা করা হয় এবং সরকার ও দাতা সংস্থা থেকে প্রাপ্ত অর্থের বিবরণী তুলে ধরা হয়।

খসড়া বাজেটে প্রধানভাবে গুরুত্ব দেয়া হয়েছে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন, স্যানিটেশন-ড্রেনেজ উন্নয়ন, টেকসই অবকাঠামো ও সড়ক উন্নয়ন প্রকল্প, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড (সিসিটিএফপি) উদ্যোগ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, সৌরবাতি ও বিদ্যুৎ সঞ্চালন সংস্হাপন, পুকুর-জলাশয় সংরক্ষণ এবং বৃক্ষরোপণ। অন্যদিকে স্যানিটেশনকর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণ, শিশুপার্ক, ঈদগাহ, কবরস্থান, ওয়াকওয়ে, অডিটোরিয়াম ও কমিউনিটি সেন্টার নির্মাণ, খেলাধুলার মাঠের উন্নয়ন, প্রাথমিক স্বাস্থ্যসেবা ও টিকাদান কর্মসূচি, ডেঙ্গু-চিকুনগুনিয়া ও হাম-রুবেলা প্রতিরোধ ও মশক নিধন কার্যক্রমেও গুরুত্ব দেয়া হয়েছে।

সভায় পৌর ট্যাক্স, রাজস্ব বৃদ্ধির উপায়, লক্ষ্যমাত্রা নির্ধারণ ও রক্ষণাবেক্ষণ প্রকল্পগুলোর বাস্তবায়ন সম্পর্কেও আলোচনা হয়েছে। উপস্থাপনার পরে উপস্থিতরা বলেন, বাজেট আকারে বড় হলেও দক্ষ ও সুষ্ঠু বাস্তবায়নের জন্য সঠিক কর্মপরিকল্পনা, নতুন-নতুন রাজস্ব খাত সৃষ্টি ও করদাতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে। বক্তারা মনে করান যে অনেকেই পৌরসেবা নেন কিন্তু ট্যাক্স প্রদান করছেন না; তাদের সনাক্ত করে পৌর ট্যাক্সের আওতায় আনা জরুরি।

সভায় উপস্থিত ছিলেন প্রধান নিবাহী কর্মকর্তা মো. আসমত হোসেন, নির্বাহী কর্মকর্তা খন্দকার আবু আহমদ ফিরোজ ইলিয়াস, অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য প্রবীণ রাজনীতিবিদ কাজী হুমায়ুন কবীর, সাবেক সিভিল সার্জন ও নিরাময় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. সরোয়ার হোসেন, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটু, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি) জেলা শাখার সভাপতি খান মো. শহীদ, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সভাপতি এনায়েত নান্নু এবং দৈনিক বাংলার সাংবাদিক শরীফ ফায়েজুল কবীর প্রমুখ।

মতবিনিময় শেষে অংশগ্রহণকারীরা বলেন, খসড়া বাজেট চূড়ান্ত করার আগে সুশৃঙ্খল বাস্তবায়ন পরিকল্পনা, ট্যাক্স বেস সম্প্রসারণ এবং স্থানীয় সুবিধাভোগীদের ট্যাক্স নেটভুক্ত করার বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে — প্রধানমন্ত্রী

মাদারীপুর পৌরসভায় ১১০ কোটি ৬৭ লাখ টাকার খসড়া বাজেট প্রণয়ন

প্রকাশিতঃ ০৭:২৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬