০৪:২৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

কক্সবাজারসহ পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার জেলায় বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে আগামী ৩০ জুন পর্যন্ত এসব জেলায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম সোমবার (২২ জুন) সন্ধ্যায় জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় এ মোতায়েন করা হয়েছে। তিনি আরও বলেন, পরিস্থিতি অনুযায়ী দেশের অন্যান্য জেলায় প্রয়োজন হলে বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে স্ট্যান্ডবাই অবস্থায় থাকবে।

বিজিবি জানায়, তারা দেশের আইনশৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সদা প্রস্তুত। জেলা প্রশাসন ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মিলিতভাবে তারা শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ চালিয়ে যাবে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

কক্সবাজারসহ পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

প্রকাশিতঃ ০৭:২৩:২০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬