০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

নবাবপুর টাওয়ারে অগ্নিকাণ্ড: আনসার-ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে আগুন নিয়ন্ত্রণে

সোমবার (২২ জুন) রাতেই শাহবাগ থানার নবাবপুর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত এবি ব্যাংকের এক এসির বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত ঢাকা মহানগর আনসার (ডিএমএ) দক্ষিণ জোনের সদস্যদের তৎপরতা এবং ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বিত প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনো যায়।

খবর পেয়ে শাহবাগ থানার আনসার-ভিডিপি কর্মকর্তা পিসি মোক্তার হোসেন, এপিসি শাহীন মিয়া ও ক্যাম্পে থাকা আনসার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রথমদিকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন এবং সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসকে জানান।

আনসার সদস্যরা মাইক্রোফোন করে ভবনের ভেতরে থাকা মানুষ ও পরিমণ্ডলের ব্যবসায়ীদের সতর্ক করেন, সবার নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেন এবং জনসমাগম দমন করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন। তাদের এই তৎপরতায় লোকজন দ্রুত সরে এসে বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়।

পরে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে আনসার সদস্যদের সহযোগিতায় মিলে আগুন নিয়ন্ত্রণে কার্যক্রম চালায় এবং শিগগিরই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্থানীয় ব্যবসায়ী ও উপস্থিতরা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারত, কিন্তু আনসারদের সময়মত উপস্থিতি, সতর্কবার্তা ও নিয়মিত নিরাপত্তা পদক্ষেপের কারণে তা রোধ করা সম্ভব হয়। তারা আনসার সদস্যদের সাহসিকতা ও পেশাদার আচরণকে প্রশংসা করেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের দিকনির্দেশনায় বাহিনীর সদস্যরা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা রক্ষা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় নিয়মিতভাবে সক্রিয় ভূমিকা পালন করে চলেছেন। নবাবপুর টাওয়ারে এ ঘটনাটি তাদের দায়িত্ববোধ, সতর্কতা ও জননিরাপত্তার প্রতি অঙ্গীকারের একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে চিহ্নিত হয়েছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

নবাবপুর টাওয়ারে অগ্নিকাণ্ড: আনসার-ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিতঃ ০৭:২৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬