০৩:২৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

পিরোজপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র‍্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ

‘২৬ জুন — মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে পিরোজপুরে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) সকালে পিরোজপুর সদর উপজেলা চত্বর থেকে র‍্যালিটি শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং শেষ হয় টাউন ক্লাব মাঠে। র‍্যালিটি ছিল ব্যানার ও প্ল্যাকার্ডে সাজানো; অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে নানা স্লোগান দেন।

র‍্যালি শেষে টাউন ক্লাব মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন মাদকবিরোধী প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সভায় বক্তারা মাদকদ্রব্যের অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধি, বিশেষত তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করার প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন।

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহ্মদ সোহেল মনজুর (এমপি)। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী (এমপি), জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এবং জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আহ্মদ সোহেল মনজুর বলেন, “মাদক শুধু একটি জীবনই নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে। আমাদের তরুণ সমাজই দেশের ভবিষ্যৎ চালিকাশক্তি; তাদের মাদকের নীল দংশন থেকে রক্ষা করা আমাদের সবার পবিত্র দায়িত্ব।” তিনি আরও যোগ করেন, “সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। তবে প্রশাসন ও পুলিশের পাশাপাশি পরিবার ও সামাজিকভাবে সক্রিয় ভূমিকা না থাকলে কার্যকর নির্মূল সম্ভব হবে না। প্রত্যেক অভিভাবককে তাদের সন্তানের বন্ধু-বান্ধব ও চলাফেরা সম্পর্কে সচেতন ও যত্নশীল হতে হবে।”

প্রতিমন্ত্রী দৃঢ় ভাষায় বলেন, “পিরোজপুরকে আমরা একটি আদর্শ ও মাদকমুক্ত জেলা হিসেবে গড়তে চাই। মাদক ব্যবসায় জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না; সকলকে মিলে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

অনুষ্ঠান শেষে মাদকবিরোধী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভায় বক্তারা প্রশাসন ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান, যাতে পিরোজপুর পুরোপুরি মাদকমুক্ত করা যায়।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

পিরোজপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র‍্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ

প্রকাশিতঃ ০২:২৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬