০৭:১০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
মার্কিন দূতাবাসের সতর্কবার্তা: বাংলাদেশিসহ সব বিদেশিকে ভ্রমণে নিজের খরচ নিশ্চিত করতে হবে খাদ্যনিরাপত্তা রক্ষায় বাংলাদেশকে ১.০১৩ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক মালয়েশিয়া–চীন সফরের সফলতায় সংসদে প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেনজীর ফেরানোর জন্য দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার চীন সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী বেনজীর ফিরিয়ে আনার জন্য দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকারদের পরিবারের জন্য বিশেষ ভাতা চালু করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী আজ রাতেই ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী — শোডাউন, র‌্যালি ও গণজমায়েত নিষেধ প্রধানমন্ত্রী ঘোষণা: চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় শীঘ্রই খুলবে

মঠবাড়িয়ায় উইলসন রোগে দুই ভাই; চিকিৎসা বন্ধের পথে, সাহায্যের আকুতি

পিরোজপুরের মঠবাড়িয়ার ঘটিচোরা (সবুজনগর) গ্রামের দুই সহোদর — শুভ ওঝা (২২) ও চয়ন ওঝা (১৫) — বিরল জেনেটিক রোগ উইলসন ডিজিজে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে। দীর্ঘদিনের লড়াই আর অর্থসংকটের কারণে তাদের চিকিৎসা এখন বন্ধ হওয়ার পথে, পরিবার সরকার ও সমাজের সহায়তা কামনা করছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৯ বছর আগে বড় ভাই শুভর শরীরে এবং তিন বছর আগে ছোট ভাই চয়নের শরীরে এই রোগ শনাক্ত হয়। উন্নত চিকিৎসার আশা নিয়ে বড় ছেলেকে ভারতীয় ভেলোরে নেওয়া হয়েছিল। সেখানে কিছুদিন চিকিৎসা চললেও করোনা মহামারি ও চরম আর্থিক সংকটের কারণে চিকিৎসা চালিয়ে যাওয়া আর সম্ভব হয়নি। পরে ছোট ভাইও একই রোগে আক্রান্ত হলে তাদের পরিবার সম্পূর্ণ দিশাহীন হয়ে পড়ে।

দিনমজুর বাবা সংকর ওঝা কণ্ঠে আবেগ ছড়িয়ে বলেন, “দুই ছেলের চিকিৎসায় আমরা সব হারিয়েছি। বড় ছেলে এখন বেশিরভাগ সময় বিছানায়। প্রতিদিনের ওষুধ কেনাও এখন আমার পক্ষে সম্ভব হচ্ছে না। মানুষের সহায়তা ছাড়া তাদের বাঁচিয়ে রাখা অসম্ভব।”

পরিবারের দাবী, যদি সময়মতো উন্নত চিকিৎসা নিশ্চিত করা যেতো, দুই ভাইয়ের শারীরিক অবস্থার আরও অবনতি রোধ করা যেত। তাই তারা সরকারের সহায়তা ও বিত্তবান ও মানবিক সংগঠনগুলোর দ্রুত সহায়তা প্রত্যাশা করছে।

সাহায্য বা যোগাযোগের জন্য ফোন করা যাবে ০১৭২৮১৯৭৪৫২ নম্বরে। আর সাহায্য পাঠাতে ব্যবহার করা যেতে পারে বিকাশ নম্বর ০১৭২৮১৯৭৪৫২।

স্থানীয় ও নানারকম মানবিক উদ্যোগে এগিয়ে এসে দুই ভাইয়ের চিকিৎসা চালিয়ে নেওয়া গেলে তাদের জীবনমান রক্ষা করা সম্ভব হবে বলে পরিবার আশাবাদী।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

খাদ্যনিরাপত্তা রক্ষায় বাংলাদেশকে ১.০১৩ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

মঠবাড়িয়ায় উইলসন রোগে দুই ভাই; চিকিৎসা বন্ধের পথে, সাহায্যের আকুতি

প্রকাশিতঃ ০২:২৩:০৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬