বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম গত শনিবার (২৭ জুন) নারায়ণগঞ্জ নদীবন্দর পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি নদীবন্দর টার্মিনাল এলাকা, বিশ্বব্যাংক কর্তৃক নির্মাণাধীন নতুন টার্মিনাল ভবন, মাছঘাটের নির্মাণাধীন শেড ও খানপুরে অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল নির্মাণস্থল সরেজমিনে দেখা করেন। এছাড়া তিনি ড্রেজার বেইজ নারায়ণগঞ্জ, উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’, ডিইপিটিসি ও ড্রেজার বেইজ থেকে শীতলক্ষ্যার শাহ সিমেন্ট ফ্যাক্টরির সম্মুখভাগ হয়ে ধলেশ্বরী নদীর মুক্তারপুর ব্রিজ পর্যন্ত নৌপথ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে কর্মকর্তাদের সঙ্গে ছিলেন কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) রকিবুল ইসলাম তালুকদার, পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) ও অতিরিক্ত দায়িত্ব (বন্দর ও পরিবহন বিভাগ) মো. সাইফুল ইসলাম, প্রধান প্রকৌশলী (পুর) এ এইচ মো. ফরহাদ উজ্জামান এবং নৌসওপ বিভাগের পরিচালক ক্যাপ্টেন মো. শাহজাহান। নারায়ণগঞ্জ নদীবন্দরের সকল শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান পরিদর্শনে নির্মাণ ও অবকাঠামো কাজের অগ্রগতি, নৌপথের নিরাপত্তা ও কার্যক্রম সম্পর্কিত বাস্তব চিত্র দেখেছেন এবং প্রয়োজনে দ্রুত তারা কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
শ্রীমঙ্গল২৪ ডেস্ক 























