খুলনা জেলার ডুমুরিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা বুধবার (১ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সবিতা সরকার।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৫ আসনের সাংসদ মোহাম্মদ আলী আজগর লবী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এলাকায় সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করে জনগণ ও জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও জানান, যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখা হবে।
সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করেন সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস ও ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খন্দকার হাফিজুর রহমান।
অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আশরাফুল কবির, স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএসআই কাজল মল্লিক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাজমুল হুদা, প্রথম শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, মহিলা বিষয় কর্মকর্তা হাসি রাণী এবং স্থানীয় সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ। ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, চুকনগর প্রেসক্লাবের সভাপতি এসএম রুহুল আমিনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
বক্তারা পুলিশি তৎপরতা জোরদার করা এবং স্থানীয় প্রশাসন ও জনগণের সক্রিয় সহযোগিতা ছাড়া আইন-শৃঙ্খলা বজায় রাখা সম্ভব নয় বলে পুনরায় জোর দিয়ে বলেন। সভার শেষে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দফতরগুলোকে সমস্যা নিরূপণ ও দ্রুত সমাধানের জন্য নির্দেশনা দেয়া হয়।
শ্রীমঙ্গল২৪ ডেস্ক 























