০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
জুলাই স্মৃতির অবমাননার অভিযোগ: শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানে মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী জুলাই অবমাননার অভিযোগে শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে শাহবাগে জিডি বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত ও দায়বহ বুদ্ধিচর্চা অপরিহার্য: তথ্যমন্ত্রী জন্মের সঙ্গে সঙ্গেই একক ডিজিটাল আইডি — জীবনভর সরকারি সেবার লক্ষ্য নতুন ভোটার হওয়ার সময়সীমা বাড়ালো ইসি তিন বাহিনীর বঞ্চিত ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ আর্থিক সুবিধা দেওয়া হবে অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ মেনে নেব না: চিফ হুইপ অভ্যন্তরীণ বিষয়ে প্রতিবেশীদের হস্তক্ষেপ কাম্য নয়: চিফ হুইপ প্রবাসী আয়ে রিজার্ভে সুর ফেরেছে: রিজার্ভ পুনরায় ৩৭ বিলিয়ন ডলারের ওপরে

পিরোজপুরে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৪৩ রাউন্ড গুলিসহ তিনজন গ্রেফতার

পিরোজপুর সদর থানা পুলিশের একটি বিশেষ অভিযান থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করে তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩ জুলাই) ভোরে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. হাসান ওরফে মেহেদী হাসান (২৭), মো. আল আমিন শেখ (২৬) এবং মো. আলী হোসেন (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, গত রাতে পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার ও এসআই (নিঃ) রাধা রমন ভৌমিকসহ একটি দল কদমতলা বাজারে বিশেষ তল্লাশি চালায়। সন্দেহভাজন হিসেবে প্রথমে হাসান ও আল আমিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করেন যে তারা অবৈধভাবে থাকা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও গোলাবারুদ ৩০ হাজার টাকায় টোনা ইউনিয়নের তেজদাসকাঠী গ্রামের আলী হোসেনের কাছে বিক্রি করেছিলেন।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ ওই স্থানে র‍্যাবসহযুক্ত অভিযান চালিয়ে আলী হোসেনের বাড়িতে তল্লাশি করে। স্থানীয় গ্রাম পুলিশ ও জনসাধারণের উপস্থিতিতে আলীকে আটক করে এবং তার বসতবাড়ি থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সমস্ত উদ্ধারকৃত সামগ্রী জব্দ করে তালিকা প্রস্তুত করা হয়েছে।

এই অভিযানের বিষয়ে শুক্রবার বেলা ১২:৩০ মিনিটে পিরোজপুর সদর থানায় আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমদ সিদ্দিকী সাংবাদিকদের জানান, জেলা পুলিশের মাদক, সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রয়েছে এবং জেলার নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃত আলী হোসেন ও আল আমিন শেখের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ধৃতদের বিরুদ্ধে ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯-A ও ১৯-F ধারায় মামলা দায়ের করে আইনগত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ এবং তদন্ত চলছে।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানে মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

পিরোজপুরে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৪৩ রাউন্ড গুলিসহ তিনজন গ্রেফতার

প্রকাশিতঃ ১০:৩৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬