১০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেসরকারি খাতের গতিশীলতায় সুদৃঢ় অর্থনীতি গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন ৫০তম বিসিএস লিখিত ফল প্রকাশ: ৬১৬৫ জন উত্তীর্ণ সংসদের চিঠি পেলেই সিদ্ধান্ত: গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসি মাছউদ প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের সময়সীমা ছয় মাস বাড়ল জাতিসংঘে সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতি সময় বাড়াতে তথ্যমন্ত্রী: শহীদ জিয়ার ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ই অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয় একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার আটটি প্রকল্প অনুমোদন একনেকে ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকার ৮টি উন্নয়ন প্রকল্প অনুমোদন ম্যানিলায় বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের দ্বিপাক্ষিক বৈঠক

সূচক বাড়লেও কমেছে লেনদেন

টানা তিন কার্যদিবস দরপতনের পর গতকাল সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক কিছুটা বেড়েছে। সেই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। তবে দুই বাজারেই কমেছে লেনদেনের পরিমাণ।

এর আগে, গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসেই শেয়ারবাজারে দরপতন হয়। এতে এক সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক কমে ১৬৫ পয়েন্ট আর বাজার মূলধন কমে ১২ হাজার ৩৩২ কোটি টাকা। আগের সপ্তাহের ধারাবাহিকতায় চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার শেয়ারবাজারে বড় দরপতন হয়।

এই পরিস্হিতিতে সোমবার শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। প্রথম ঘণ্টার লেনদেনে ডিএসইর প্রধান মূল্যসূচক ৫০ পয়েন্টের ওপরে বেড়ে যায়। এতে দিন শেষে শেয়ারবাজারে বড় উত্থান হবে এমনটাই প্রত্যাশা করছিলেন বিনিয়োগকারীরা। তবে শেষ দিকে বেশ কিছু প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমে যায়। এতে সূচকের বড় উত্থান আটকে যায়।

গতকাল দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৬৯ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫০৪ পয়েন্টে অবস্থান করছে।

গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ৭৪৫ কোটি ১০ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৮৮৫ কোটি ৬১ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ১৪০ কোটি ৫১ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ৬৮ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় স্থানে থাকা বিএসসির ৫৩ কোটি ৭৪ লাখ টাকার লেনদেন হয়েছে। ২৮ কোটি ১৫ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে এশিয়া ইনসিওরেন্স।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—জিনেক্স ইনফোসিস, বেক্সিমকো ফার্মা, ওয়ান ব্যাংক, বিকন ফার্মাসিউটিক্যালস, সোনালী পেপার, আইএফআইসি ব্যাংক ও ফরচুন সুজ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৫৩ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৪৩ কোটি ৭১ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫৬টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০৫টির এবং ৩৮টির দাম অপরিবর্তিত।

ট্যাগ :
সর্বাধিক পঠিত

চিফ হুইপ: প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন

সূচক বাড়লেও কমেছে লেনদেন

প্রকাশিতঃ ১২:১৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১